নবীন নিউজ ডেস্ক ১১ জানু ২০২৫ ০৯:৫৬ এ.এম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস তাণ্ডব চালানো ভয়াবহ দাবানলে মৃতের সংখ্য বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি স্বাস্থ্য পরীক্ষক বৃহস্পতিবার রাতে নতুনভাবে নিহতের সংখ্যা ঘোষণা করেছেন যা আগের সংখ্যার দ্বিগুণ।নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। দিন-রাত ২৪ ঘণ্টাই দমকলকর্মীরা কাজ করলেও এখনো দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি।
কর্মকর্তারা সতর্ক করেছেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর কর্মীরা ধ্বংসস্তুপের মধ্যে চিরুনি তল্লাশি চালাতে সক্ষম হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তারা বলছেন, অগ্নিনির্বাপন অভিযান রাতেও অব্যাহত রয়েছে; বাতাস সাময়িকভাবে শান্ত থাকায় একাধিক হেলিকপ্টার থেকে পানি ছেটানোর কাজে সুবিধা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস ব্রিফিং-বলেছেন, দাবানলের মোকাবিলা করতে ক্যালিফর্নিয়ার জন্য ফেডারেল সুবিধা ও বাড়তি তহবিল বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি একে তিনি `লস অ্যাঞ্জেলেসে আঘাত হানা সর্বকালের ভয়াবহ দাবানল’ বলে অভিহিত করেছেন।
প্রেসিডেন্ট বলেছেন, এই অর্থসহায়তার আওতায় পড়বে, অস্থায়ী আশ্রয় শিবিরের ১৮০ দিনের সমস্ত ব্যয় মেটানোর জন্য খরচ, বিপজ্জনক জিনিসপত্র সরানোর ব্যয়, জরুরি সেবাদানকারীদের বেতন ও জীবন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সকল ব্যয়।
ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস, যিনি ক্যালিফর্নিয়ার সাবেক সিনেটর, তিনিও এই ব্রিফিং-এ বক্তব্য রেখেছেন। ক্যালিফর্নিয়ার পরিস্থিতিকে “অ্যাপোক্যালিপ্টিক” এবং “এমন এক ঘটনা যার প্রভাব আসন্ন কয়েক মাস ও বছর ধরে থাকবে” বলে মন্তব্য করেছেন হ্যারিস।
খালি করা হচ্ছে এমন একটি এলাকায় ভাইস প্রেসিডেন্টের বাড়ি রয়েছে, তবে তার বাড়িতে কোনও ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বলেছেন, ‘এটা একেবারে নজিরবিহীন ও ঐতিহাসিক দাবানল।’
ক্যালিফর্নিয়ার বন ও অগ্নি নির্বাপন দপ্তর জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস এলাকায় পাঁচটি ক্ষিপ্র ও সক্রিয় দাবানলের মোকাবিলা করছে তারা: প্যালিসেডস, ইটন, হার্স্ট, লিডিয়া ও সানসেট দাবানল, তবে প্যালিসেডস ও ইটনের দাবানল সবচেয়ে বৃহৎ।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ