বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

আন্তঃসংযোগ ফি’র ৪০০ কোটি টাকা পড়ে আছে রবি-বাংলালিংকের কাছে

নবীন নিউজ, ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৫ এ.এম

সংগৃহীত ছবি

মোবাইলে কথা বলার ক্ষেত্রে আন্তঃসংযোগ ফি বাবদ জমা প্রায় ৪০০ কোটি টাকা পড়ে আছে রবি ও বাংলালিংকের কাছে। এই অর্থ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনায় প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক উন্নয়নে খরচ করার কথা। অথচ গত চার বছরে তহবিল থেকে কোনো অর্থই ব্যয় করেনি রবি।

এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে নির্দেশনা না পাওয়ার দাবি করেছে অপারেটরটি। তবে কমিশনকে জানিয়ে ২০০ কোটি টাকা খরচ করেছে বাংলালিংক। বিটিআরসি বলছে, তহবিলের ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে।

বর্তমানে সাড়ে আট কোটি গ্রাহক নিয়ে টেলিকম খাতের প্রায় ৪৬ শতাংশ শেয়ার গ্রামীণফোনের দখলে। ২০২৪ সালে শীর্ষ অপারেটরটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে তিন হাজার ৬৩১ কোটি টাকা।

টেলিকম খাতে একক আধিপত্য কমাতে ২০১৯ সালে গ্রামীণফোনকে 'সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার' অপারেটর ঘোষণা করে বিটিআরসি। জিপি যাতে আর মার্কেট শেয়ার বাড়াতে না পারে সেজন্য আন্তঃসংযোগ ফি বৃদ্ধিসহ বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হয়। রবি, বাংলালিংক ও টেলিটক গ্রাহকরা একে অপরের সঙ্গে কথা বললে, আন্তঃসংযোগ ফি বাবদ মিনিটে ১০ পয়সা লেনদেন করে এই তিন অপারেটর।
 
অথচ জিপি নম্বরে কথা বললে একই ফি বাবদ এই তিন অপারেটর থেকে গ্রামীণফোন পায় ৭ পয়সা। বাকী তিন পয়সা আলাদা ব্যাংক হিসাবে জমা রাখে রবি ও বাংলালিংক। ২০২০ সালের জুলাই থেকে এ পর্যন্ত রবির তহবিলে ৩৪০ কোটি টাকা এবং বাংলালিংকের জমেছে প্রায় ২৬০ কোটি টাকা। বাংলালিংক বলছে এরই মধ্যে ২০০ কোটি টাকা খরচ হয়েছে। তবে অর্থ ব্যবহারের নির্দেশনা পায়নি রবি।
 
রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, ইন্টারকানেকশন ফি থেকে যে সেভিংস হয়েছে, এটি মুনাফা না। এটিকে মুনাফা দেখানোর কোনো সুযোগ নেই। তবে অনেকটা বাধ্য হয়েই আলাদা ফান্ড থেকে টাকা ট্রান্সফার করে রাখা হয়েছে।
 
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, বিটিআরসির নির্দেশনা অনুযায়ী সেভিংসের টাকা যে কোনো জায়গায় খরচ করা যাবে না, পারমিশন নিয়ে খরচ করতে হবে। এটি একটি হাস্যকর ব্যাপার।
 
বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলছেন, অর্থ প্রতিষ্ঠানেরই। তবে নির্দেশনা মেনে অর্থ খরচ করতে হবে অপারেটর দুটিকে। এ অর্থ খরচ করা যেতে পারে নেটওয়ার্ক উন্নয়নে। সেবার মান বাড়াতে।
 
উল্লেখ্য, বর্তমানে বাংলালিংকের গ্রাহক সংখ্যা প্রায় চার কোটি। আর সাড়ে ৫ কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে রবি।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন