নবীন নিউজ, ডেস্ক ২৩ জানু ২০২৫ ০২:৪০ পি.এম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে নতুন করে দাবানলের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) বিকেলে শুরু হওয়া এই দাবানল কয়েক ঘণ্টার মধ্যেই ৮ হাজার একর এলাকা গ্রাস করে ফেলে। দাবানলের কারণে সরিয়ে নেয়া হচ্ছে হাজার হাজার বাসিন্দাকে।
বছরের শুরুতেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে দাবানলে পুড়ে যায় হাজার হাজার একর এলাকা। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর বুধবার আবারও আগুনের নতুন রূপ দেখেন বাসিন্দারা।
নতুন করে ছড়িয়ে পড়া দাবানলটি লস অ্যাঞ্জেলেসের উত্তরে কাস্টেইক লেক এলাকায় শুরু হয়। বুধবার বিকেলে শুরু হওয়া দাবানলটি কয়েক ঘণ্টার মধ্যেই কয়েক হাজার একর এলাকায় ছড়িয়ে পড়ে। বাতাসের তীব্রতা ও শুকনো আবহাওয়ায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুনের তীব্রতা এতটাই বেশি যে ইন্টারস্টেট ফাইভ মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক, যা মেক্সিকো থেকে কানাডা পর্যন্ত বিস্তৃত।
দাবানলের কারণে আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। বহু মানুষকে সরিয়েও নেয়া হয়েছে।
দমকল কর্মীরা বিমান থেকে পানি ও আগুন প্রতিরোধক ফেলে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। এরইমধ্যে আগুন নেভানোর জন্য শতাধিক কর্মী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের মতো তীব্র গতির বাতাস ৭ জানুয়ারির দাবানলকে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে দেয় বিভিন্ন এলাকায়। ধ্বংসাত্মক এই দাবানলে হতাহত হয়েছেন বহু মানুষ। পুড়ে যায় ১২ হাজারের বেশি বাড়িঘর ও স্থাপনা। সব হারিয়ে গৃহহীন হয়েছেন অন্তত পৌনে এক লাখ বাসিন্দা। ধ্বংসস্তূপে পরিণত হয় লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ