নবীন নিউজ, ডেস্ক ২৬ জানু ২০২৫ ০৯:১৯ এ.এম
দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস। ভস্মীভূত হয়েছেন অধিকাংশ ঘরবাড়ি, গাড়ি ও অন্যান্য অবকাঠামো। অবশেষে সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত বৃষ্টি ও কিছু কিছু জায়গায় তুষারপাত হতে পারে। এই বৃষ্টি সেখানকার মানুষকে স্বস্তি এনে দেবে। যদিও আশঙ্কা করা হচ্ছে বৃষ্টির কারণে সৃষ্টি হতে পারে নতুন দুর্ভোগ।
লস অ্যাঞ্জেলসের কিছু জায়গায় গত আট মাসে একবারও বৃষ্টি হয়নি। এতে করে আবহাওয়া বেশ শুষ্ক হয়ে পড়েছিল।
জাতীয় আবহাওয়া বিভাগের লস অ্যাঞ্জেলস অফিসের আবহাওয়াবিদ অ্যারিয়েল কোহেন সিএনএনকে বলেছেন, বৃষ্টি না হওয়ায় লস অ্যাঞ্জেলসের মাটি সিমেন্টের মতো হয়ে গেছে। ফলে বৃষ্টি হলে সেগুলো তাৎক্ষণিকভাবে গড়িয়ে যাবে। তবে যদি বৃষ্টি ধীরে হয় এবং পুড়ে যাওয়া অঞ্চলগুলো পানি শোষণ করে নিতে পারে তাহলে বৃষ্টি উপকারী হবে।
কিন্তু যদি হঠাৎ করে ব্যাপক বৃষ্টিপাত হয়, এতে পাহাড়ি অঞ্চলের মাটি আলগা হয়ে সেটি ভূমিধস ঘটিয়ে নিচের বসতির ক্ষতি করতে পারে। এছাড়া আগুনে পোড়া ধ্বংসস্তূপও বৃষ্টির পানিতে গড়িয়ে যেতে পারে। এমনটি হলে বিষয়টি ভালো হবে না বলে সতর্কতা দিয়েছেন তিনি।
নবীন নিউজ/এফ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ