বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

টাকা হাতে আসলেই খরচ হয়ে যায়? ‘কাকিবো’ পদ্ধতিতে টাকা জমান

নবীন নিউজ ডেস্ক ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৭ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ খরচ করতে সবাই পারেন না। কেউ কেউ হাতে যতক্ষণ টাকা থাকে ততক্ষণ খরচ করতে থাকেন। আবার কেউ কেউ সঞ্চয়ের মূল্যই বুঝতে চান না। অহেতুক টাকা খরচের অভ্যাস পাল্টাতে জাপানি সঞ্চয় পদ্ধতি ‘কাকিবো’ মেনে চলতে পারেন।

এই পদ্ধতি জাপানে প্রায় একশো বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে।  আবেগে ভেসে খরচ করার মানসিকতা নিয়ন্ত্রণ করে কাকিবো। যেমন হঠাৎ কিছু দেখে পছন্দ হয়ে গেলেই আমরা তা কিনে ফেলতে চাই, কাকিবো পদ্ধতিতে যেহেতু খরচের প্রতিটি খাত আগে থেকেই আলাদা করা থাকে, সেজন্য অকারণ খরচের আগে ভাবতে হয়। তাতে হঠাৎ এটা সেটা কিনে ফেলার মানসিকতাও নিয়ন্ত্রণে থাকে। কাকিবোর মূলমন্ত্র হলো খরচে অতিরিক্ত কড়াকড়ি না করেও সঞ্চয়ে উৎসাহিত করা। 

কাকিবো পদ্ধতি কি: এর আক্ষরিক অর্থ হলো ‘সংসারে খরচের খাতা’।  কোন খাতে কত টাকা খরচ হচ্ছে সেই হিসাব রাখতে খাতা-কলম ব্যবহার করতে হয়। এই পদ্ধতি নিয়ে ১৯০৪ সালে জাপানের প্রথম নারী সাংবাদিক হানি মোতোকো বলেছিলেন, খাতা-কলমে অর্থব্যয়ের হিসাব রাখলে খরচ সম্পর্কে সচেতনতা অনেক বেশি বাড়ে। এই পদ্ধতি শুধু খরচের কথাই লিখতে বলে না। জমানোর জন্য প্রতি মাসে নিজেকে চারটি প্রশ্নও করতে বলা হয়। 

কাকিবোর চার প্রশ্ন: 

কত টাকা আছে: অর্থাৎ আপনার প্রতি মাসের বা বার্ষিক উপার্জন কত সেই হিসাব লিখে রাখতে হবে। 
কত জমাতে চাই: আপনি প্রতি মাসে বা বছরে কত জমাবেন বলে স্থির করেছেন।
কত টাকা খরচ করছি?: সাধারণত মাসে কোন কোন খাতে কতটা খরচ হয় আপনার, তার একটা তালিকা তৈরি করা।
আরও ভাল ভাবে সঞ্চয় করবো কীভাবে?: কীভাবে এবং কোন কোন ক্ষেত্রে খরচ কমিয়ে আরও বেশি সঞ্চয় সম্ভব, তা খুঁজে বের করা।

কীভাবে কাকিবো সঞ্চয়ে সাহায্য করে:
প্রযুক্তির কল্যাণে আধুনিক যুগে মাসের খরচপাতির হিসাব রাখার জন্য নানারকম অ্যাপ তৈরি হয়েছে। কিন্তু কাকিবো যেহেতু হাতে লিখে হিসাব করতে বলে, তাই কীভাবে কত টাকা খরচ হচ্ছে, তা অনেক গভীর ভাবে মনে থেকে যায়।

কাকিবোয় মাসের খরচকে চার ভাগে ভাগ করতে বলা হয়। 

বাঁচার জন্য জরুরি: খাবার, ওষুধ, ত্বকের পরিচর্যা, পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার জিনিসপত্র, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, ফোনের বিল ইত্যাদি। 

বিকল্প খরচ: যেগুলো না হলে খুব সমস্যা হবে না, যেমন— মনোরঞ্জন, বাইরে রেস্তরাঁয় খেতে যাওয়া, কেনাকাটা ইত্যাদি।

সাংস্কৃতিক বা বৌদ্ধিক: বাঁচার জন্য আত্মোন্নতির প্রয়োজন। প্রয়োজন নিজের ভাবনায় শান দেওয়া। বই, শিল্প, গানবাজনা ইত্যাদির খরচ।

হঠাৎ প্রয়োজন: হঠাৎ অসুখ হলে তার খরচও থাকে। সেজন্য আলাদা অর্থ সঞ্চয় করতে হবে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন