নবীন নিউজ, ডেস্ক ০৪ জানু ২০২৫ ০১:৫৪ পি.এম
অ্যালকোহল পানে ব্রেস্ট, কোলন ও লিভারসহ অন্তত সাত রকমের ক্যান্সারের ঝুঁকি বাড়ার তথ্য দিয়ে অ্যালকোহলযুক্ত পানীয়র বোতলের গায়ে সতর্কতা লেবেল জুড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল বিবেক মূর্তি।
তিনি বলছেন, বেশিরভাগ মার্কিন নাগরিক বিষয়টি নিয়ে সচেতন নন। সে কারণে অ্যালকোহলযুক্ত পানীয়গুলোতে ক্যান্সারের ঝুঁকির বার্তা লাগানো উচিত।
রয়টার্স লিখেছে, সার্জন জেনারেলের এই পরামর্শ হয়ত অ্যালকোহল নিয়ন্ত্রণে কড়াকড়ি বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাষ্ট্রে অ্যালকোহল গ্রহণের যে সীমা রয়েছে, সেটিও পুনর্মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন বিবেক মূর্তি। যাতে লোকজন কতুটুকু অ্যালকোহল পান করবে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় ক্যান্সারের ঝুঁকির বিষয়টিও মাথায় রাখে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের বিদ্যমান নির্দেশিকায় পুরুষদের বেলায় পানের পরিমাণ দিনে দুটি (একটি মানে ১৪ গ্রাম অ্যালকোহল) এবং নারীদের বেলায় একটির মধ্যে সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া রয়েছে।
নতুন গবেষণার তথ্য তুলে ধরে মূর্তির অফিস এক বিবৃতিতে বলেছে, তামাক ও স্থুলতার পর অ্যালকোহল পান হল ক্যান্সারের তৃতীয় প্রধান অথচ প্রতিরোধযোগ্য কারণ। এক্ষেত্রে কে কোন ধরনের অ্যালকোহল পান করছে সেটি বিষয় নয়।
যুক্তরাষ্ট্রে অ্যালকোহলযুক্ত ড্রিংকসের প্যাকেজিংয়ে বিভিন্ন স্বাস্থ্য সতর্কতার বার্তা জুড়ে দেওয়া থাকে। গর্ভাবস্থায় অ্যালকোহল পানে শিশুর ক্ষতি হতে পারে, এমন বার্তা দিলেও তা প্যাকেজিংয়ের পেছনে ছোট করে দেওয়া থাকে।
১৯৮৮ সালের পর থেকে সেই লেবেল পরিবর্তন হয়নি। চিকিৎসক মূর্তির পরামর্শ, এই লেবেল পরিবর্তন করা উচিত।
গবেষণার তথ্য বলছে, প্রতিবছর যুক্তরাষ্ট্রে এক লাখ মানুষের ক্যান্সারের কারণ অ্যালকোহল। বছরে ২০ হাজার মানুষ বিভিন্ন ক্যান্সারে মারা যাচ্ছে, যার মধ্যে সাড়ে ১৩ হাজারের বেশি মৃত্যুর পেছনে রয়েছে অ্যালকোহল পান।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ