নবীন নিউজ, ডেস্ক ২১ জানু ২০২৫ ০৯:৫৮ এ.এম
দেশে নারী মৃত্যুর অন্যতম প্রধান কারণ জরায়ুমুখ ও স্তন ক্যান্সার। এই দুই ক্যান্সারে প্রতি বছর ১১ হাজার ৭৫৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে জরায়ু-মুখ ক্যান্সারে ৪ হাজার ৯৭১ জন এবং ৬ হাজার ৭৮৩ জন স্তন ক্যান্সারে মারা যান। এ পরিস্থিতি থেকে উত্তরণে সচেতনা বৃদ্ধি, নিয়মিত স্ক্রিনিং এবং টিকাদান কর্মসূচি জোরদারের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। গতকাল বিএসএমএমইউ-তে ‘জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান বক্তারা। ক্যান্সার বিশেষজ্ঞু অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা ও ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। স্তন ক্যান্সার পরীক্ষার জন্য সিবিই, জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষার জন্য ভায়া টেস্ট করা অত্যন্ত জরুরি। সঙ্গে সঙ্গে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নারীদের ভ্যাকসিন নেওয়া উচিত। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তিনি জানান, বিশ্বে নারীদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার অন্যতম। দেশে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই এসব রোগের চিকিৎসাসুবিধা সীমিত ও ব্যয়বহুল। প্রাথমিক পর্যায়ে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার শনাক্ত করা গেলে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা সম্ভব।
দেশে ত্রিশোর্ধ বয়সি নারী প্রায় ৩ কোটি ২৭ লাখ ৫০ হাজার জন। তার মধ্যে ৬ থেকে ১০ লাখ ক্যান্সারপূর্ব বা ক্যান্সার আক্রান্ত
গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকরা আরও বলেন, দেশে বর্তমানে ত্রিশোর্ধ বয়সী নারী রয়েছেন প্রায় ৩ কোটি ২৭ লাখ ৫০ হাজার জন। এ হিসেবে দেশে অন্তত ৬ লাখ ৫৫ হাজার থেকে ৯ লাখ ৮২ হাজারের মতো নারী ক্যান্সারপূর্ব/ক্যান্সার আক্রান্ত আছেন। জরায়ুমুখ ক্যান্সার কমানোর জন্য ক্যান্সার পূর্বাবস্থা/ক্যান্সার আক্রান্ত নারীদের খুঁজে বের করে তাদের চিকিৎসা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এস্টাবলিশমেন্ট অব ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং অ্যান্ড ট্রেনিং অ্যাট বিএসএমএমইউ প্রকল্পের পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শিরিন আক্তার বেগম, অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক ডা. ফওজিয়া হোসেনসহ অবস অ্যান্ড গাইনি বিভাগ, ফিটোম্যাটানাল মেডিসিন বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীরা।
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন