নবীন নিউজ ডেস্ক ১৯ জুন ২০২৪ ১২:৩৪ পি.এম
সংগৃহীত ছবি
দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত স্ত্রী মারা যাওয়ায় শোক সইতে না পেরে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এক পুলিশ কর্মকর্তা। ভারতের আসামে এই ঘটনা ঘটেছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, গুয়াহাটির একটি হাসপাতালে ওই পুলিশ কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন।
মৃত পুলিশ কর্মকর্তা শিলাদিতা চেতিয়া আসাম সরকারের স্বরাষ্ট্রসচিব ছিলেন। তিনি ভারতের পুলিশ সার্ভিসের ২০০৯ সালের ব্যাচের আইপিএস (ইন্ডিয়ান পুলিশ সার্ভিস) কর্মকর্তা ছিলেন।
খবরে বলা হয়েছে, পুলিশ কর্মকর্তা শিলাদিতা চেতিয়ার স্ত্রী আইসিউতে মারা যান। সেখানেই নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি।
ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী কার্সিনোমার (ক্যান্সার) চতুর্থ পর্যায়ে ছিলেন। বিগত কয়েকদিন যাবত একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। স্ত্রীর অসুস্থতার জন্য ওই পুলিশ কর্মকর্তা বিগত চারমাস ছুটিতে ছিলেন।
নেমকেয়ার হাসপাতালের পরিচালক হিতেশ বড়ুয়া বলেন, তার স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা চলছিল এবং অবস্থার অবনতি হচ্ছিল। পুলিশ কর্মকর্তা চেতিয়াকে ঘটনা জানানো হয়। সন্ধ্যায় তার স্ত্রী মারা যান।
হাসপাতালের পরিচালক বলেন, পুলিশ কর্মকর্তা হাসপাতালে পৌঁছান এবং উপস্থিত চিকিৎসকদের কিছুক্ষণের জন্য কক্ষ থেকে সরে যেতে বলেন। স্ত্রীর মরদেহের পাশে তিনি কিছুক্ষণ একা থাকতে চেয়েছিলেন এবং প্রার্থনা করতে চেয়েছিলেন। কিন্তু আকস্মিক সেখানে গুলির শব্দ শোনা যায় এবং চিকিৎসকরা গিয়ে দেখেন, পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ। চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করেন কিন্তু তা আর সম্ভব হয়নি।
চেতিয়া আসামের তিনসুকিয়া ও সোনিতপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বরাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি আসাম পুলিশের ৪র্থ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ