নবীন নিউজ, ডেস্ক ৩১ ডিসেম্বার ২০২৪ ০৩:০৫ পি.এম
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের সিস্টেম হ্যাক করেছে চীন বলে দাবি করেছে দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের কর্মকর্তার। কর্মচারীদের ওয়ার্কস্টেশন এবং কিছু নথিও অ্যাক্সেস করতে সক্ষম হয়েছে চীনা হ্যাকার। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে এই ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছে কর্মকর্তার। চীনা স্পন্সরড হ্যাকার কীভাবে এতো সুরক্ষিত ডিপার্টমেন্টের নথি হ্যাক করেছে, তা নিয়ে শুরু হয়েছে চুলছেঁড়া বিশ্লেষণ।
হ্যাক কাণ্ডের পর ট্রেজারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে মাকিন আইন প্রণেতাদের ইতোমধ্যে একটি লিখিত চিঠি দেয়া হয়েছে। ট্রেজারি ডিপার্টমেন্ট এই হ্যাকের ঘটনাটিকে ‘গুরুতর সিকিউরিটি ব্রিচ’ বলে আখ্যা দিয়েছে। এই ঘটনাটি তদন্তের জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-কে দায়িত্ব দেয়া হয়েছে।
তবে ওয়াশিংটন ডিসিতে চীনা দূতাবাসের একজন মুখপাত্র অভিযোগটি সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ‘এমন অভিযোগের কোন সুনির্দিষ্ট প্রমাণ নেই। কোন প্রকার বাস্তব ভিত্তি ছাড়াই এমন অভিযোগ নেহাত চীনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।
ট্রেজারি ডিপার্টমেন্ট আইন প্রণেতাদের কাছে দেয়া চিঠিতে বলেছে যে চীনের হ্যাকার, তৃতীয় পক্ষের পরিষেবা প্রদানকারী সংস্থার মাধ্যমে একটি চাবি দ্বারা নিরাপত্তা ব্যবস্থা ওভাররাইড করতে সক্ষম হয়েছিলো।
আপোস করা তৃতীয় পক্ষের পরিষেবা সংস্থাটি বিয়ন্ড ট্রাস্ট নামে পরিচিত। হ্যাকার পর থেকে সিস্টেম এখনও অফলাইনে রয়েছে বলে জানান ট্রেজারি ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানিয়েছেন।
নিরাপত্তা লঙ্ঘনের সামগ্রিক প্রভাব নির্ধারণ করতে এফবিআই-এর সাথে বিভাগটি সাইবারসিকিউরিটি এবং ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি এবং তৃতীয় পক্ষের ফরেনসিক তদন্তকারীরা কাজ করছে।
এখন পর্যন্ত সংগ্রহ করা প্রমাণের ভিত্তিতে কর্মকর্তারা বলেছেন যে হ্যাকটি ‘চীনভিত্তিক অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট (এপিটি)’ দ্বারা পরিচালিত হয়েছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ