বুধবার ০৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে কতটা লাভবান বাংলাদেশ?

নবীন নিউজ ডেস্ক ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০২:১২ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

রফতানি আয়ের ইতিবাচক ধারার মধ্যেই আবারও বাংলাদেশমুখী হচ্ছেন বিদেশি পোশাক ক্রেতারা। এতে বাড়ছে ক্রয়াদেশ। এমন পরিস্থিতিতে দর কষাকষি ছাড়া যেন কোনো প্রতিষ্ঠান ক্রয়াদেশ না নেয় সেই আহ্বান বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ)। প্রতিযোগিতার বাজারে দরদাম করে ক্রয়াদেশ নেয়ার সক্ষমতা বাড়াতে উদ্যোক্তাদের বিশেষভাবে কাজ করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরাও।

রফতানি আয়ের পরিসংখ্যান আর প্রবৃদ্ধির বিচারে গত ৭ মাস ধরে বেশ ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এর মধ্যে আবার আশার পালে হাওয়া লাগাচ্ছে আগামী দিনের ক্রয়াদেশ প্রাপ্তি।
 
দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য বলছে, গত জানুয়ারিতে ঢাকা জোনে রফতানি আদেশের বিপরীতে ইউটিলিটি ডিকলেরেশন বা ইউডি ৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯৬ কোটি ডলারে। আর চট্টগ্রাম জোনে দাঁড়িয়েছে ১৯ কোটি ১০ লাখ ডলারে। বছর ব্যবধানে যা বেড়েছে ৪৫ দশমিক ৭২ শতাংশ।
 
ব্যবসায়ীরা বলছেন, চলতি অর্থবছরের শুরুতে রাজনৈতিক অস্থিতিরতায় ক্রেতারা অন্য দেশে চলে গেলেও সাম্প্রতিক চীন-মার্কিন শুল্কযুদ্ধের কারণে আবার তারা ফিরতে শুরু করেছেন বাংলাদেশে।
 
বিকেএমইএর সাবেক সভাপতি মো. ফজলুল হক বলেন, চীনের ওপর মার্কিন নতুন শুল্কহার বহাল থাকলে, তার সুবিধা ভোগ করবে বাংলাদেশ। কারণ এতে কম দামে পণ্য কিনতে এদিকেই ঝুঁকবেন ক্রেতারা।
 
ক্রেতারা যখন আস্থা নিয়ে আবার ঝুঁকছেন বাংলাদেশি পোশাকে, তখন যেন কোনো প্রতিষ্ঠান কম দামে ক্রয়াদেশ নিয়ে অন্য উদ্যোক্তাকে ক্ষতির মুখে ফেলে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন শিল্প নেতারা। মো. ফজলুল হক আরও বলেন, দক্ষ দরকষাকষির অভাবে অন্তত ৫ শতাংশ দাম কম পাচ্ছে দেশের পোশাক খাত। এটিতে নজর দিতে হবে।
 
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, লোকসান দিয়ে অর্ডার নেয়া যাবে না। বর্তমানে যে সুযোগ এসেছে, সেটি কাজে লাগাতে হবে। এটি কাজে লাগাতে পারলে ভবিষ্যতে ভালো দাম পাওয়া যাবে।
 
অর্থনীতিবিদরাও বলছেন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করলেই হবে না দর কষাকষিতেও কৌশলী হতে হবে উদ্যোক্তাদের। আর তা করতে সরকারকে পাশে থাকার পরামর্শ দিচ্ছেন তারা। অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, পণ্যের ন্যায্য দাম পাওয়াটা আমাদের অধিকার। রফতানি পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে সরকারকে উদ্যোগী হতে হবে।
 
এছাড়া রফতানি বাজার সম্প্রসারণে আসছে মুদ্রানীতিতে সুদহার কমানোর দিকে নজর দেয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন