নবীন নিউজ ডেস্ক ৩১ ডিসেম্বার ২০২৪ ০৯:১২ এ.এম
সংগৃহীত ছবি
বাসচাপায় স্কুলছাত্র নিহতের ঘটনায় বাস ভাঙচুর করার জেরে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সোমবার (৩০ ডিসেম্বর) এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, দুর্ঘটনাকবলিত বাস ছাড়াও অন্তত আরও তিনটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর প্রতিবাদে সোমবার সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়।
সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিত বলেন, "আমাদের বাসের চালক অন্যায় করলে আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু বাস ভাঙচুর করা সন্ত্রাসী কর্মকাণ্ড। আমরা এর বিচার চাই। নিরাপত্তার অভাবে সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চালানো বন্ধ রাখা হয়েছে।"
তিনি আরও জানান, "সোমবার রাতের মধ্যে প্রশাসন নিরাপত্তা নিশ্চিত না করলে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে পুরো সিলেট জেলায় পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন। এ ধর্মঘটে অন্য পরিবহন শ্রমিক সংগঠনগুলোও আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করবে।"
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, "বাস ভাঙচুরের ঘটনায় একজন লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা সেটি তদন্ত করছি।"
গত রোববার (২৯ ডিসেম্বর) সকালে সিলেট-জকিগঞ্জ সড়কের পাশে ফুটবল খেলতে গিয়ে বল আনতে দৌড় দেয় আবির আহমদ (১৪) নামের এক কিশোর। এ সময় একটি বাসের চাপায় সে গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে পাশের একটি স্কুল মাঠে নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। শ্রমিকদের দাবি, এ ঘটনায় চারটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
নবীন নিউজ/ পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা