নবীন নিউজ, ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০২:১১ পি.এম
শেখ পরিবারের সদস্যদের নামে থাকা চারটি নৌযানের নাম পরিবর্তন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
সম্প্রতি সংস্থাটির মহাব্যবস্থাপক (মেরিন) ক্যাপ্টেন বাপ্পী কুমার অধিকারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ৪টি নৌযানের নাম পরিবর্তন করে কর্তৃপক্ষের অনুমোদনে ‘এসটি শহীদ আ: রব সেরনাবিয়াত’ এর স্থলে ‘এসটি ইলিশা’, ‘এসটি শহীদ শেখ ফজলুল হক মনি’ এর স্থলে ‘এসটি শৈবাল’, ‘এসটি শহীদ শেখ কামাল’ এর স্থলে ‘এসটি গাংচিল’ এবং ‘এসটি শহীদ সুকান্ত বাবু’ এর স্থলে ‘এসটি সাঙ্গু’ নামকরণ করা হয়েছে।
একইসঙ্গে এ বিষয়ে কোনো মালিকানা, আর্থিক বা প্রশাসনিক জটিলতা থাকলে আগামী সোমবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে চট্টগ্রামের নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসারের কাছে লিখিত আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠানের নাম থেকে শেখ পরিবারের নাম বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় এবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মালিকানাধীন এই চারটি নৌযানের নামও বদলে ফেলা হয়েছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন