নবীন নিউজ, ডেস্ক ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৬ এ.এম
পনেরো বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে দেড় লাখ কোটি টাকা। অথচ এ সময়ে রেলের লোকসান প্রায় ২৮ হাজার কোটি টাকা। এখনও ৭০ শতাংশ মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন, ৬০ শতাংশ ঝুঁকিপূর্ণ কোচ আর ৬৩ শতাংশ ঝুঁকিপূর্ণ লাইন দিয়েই চলছে যাত্রী পরিবহন।
বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় উন্নয়নের কারণে লোকসান বাড়ছে। এজন্য যাত্রীর পাশাপাশি পণ্য পরিবহন বাড়ানোর পরামর্শ তাদের। আর বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক জানান, দেড় দশকে পণ্য পরিবহনে তেমন নজর দেয়া না হলেও এবার নেয়া হচ্ছে উদ্যোগ।
মৃতপ্রায় রেলকে উজ্জীবিত করতে গত দেড় দশকে খরচ করা হয়েছে দেড় লাখ কোটি টাকা। বেড়েছে রেল রুট, হয়েছে অবকাঠামোত মেগা উন্নয়ন। তবে এসবে কোনো প্রভাব পড়েনি যাত্রীসেবায় কিংবা অর্থনৈতিক উন্নয়নে।
এখনও অনলাইন কিংবা অফলাইনে টিকিটের জন্য হাহাকার লেগেই থাকে। প্রতিদিনই শিডিউল বিপর্যয়ে নাকাল যাত্রীরা। বিপুল বিনিয়োগের পরও কোনো কোনো রুটে কমেছে ট্রেনের গতি।
গত দেড় দশকে বাড়ানোর পরিবর্তে কমেছে ইঞ্জিনের সংখ্যা। স্বাধীনতার সময় রেলবহরে ৪৮৬টি ইঞ্জিন থাকলেও এখন তা কমে হয়েছে ২৬৩টি। ফলে মেয়াদোত্তীর্ণ ঝুঁকিপূর্ণ ইঞ্জিন দিয়েই চলছে যাত্রী পরিবহন। ৬০ শতাংশ রেলকোচ আর ৬৩ শতাংশ লাইনও ঝুকিপূর্ণ। চালকরা বলছেন, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, কমছে ট্রেনের গতি।
চালকরা জানান, বেশির ভাগ ইঞ্জিন মেয়াদোর্ত্তীণ। এসব দিয়েই কাজ চালিয়ে নেয়া হচ্ছে। আরেকজন জানান, ময়মনসিংহের বেশ কিছু জায়গায় রেললাইন আছে, যেখানে ২০ থেকে ৫০ কিলোমিটার বেগে ট্রেন চালাতে হয়।
পনেরো বছর আগে রেলের গড় লোকসান ছিল প্রতিবছর হাজার কোটি টাকা, বিনিয়োগ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে লোকসান ঠেকেছে দুই হাজার কোটি টাকায়।
বুয়েটের অধ্যাপক ও রেল বিশেষজ্ঞ ড. হাদিউজ্জামান বলেন, অপ্রয়োজনীয় উন্নয়নে বাড়ছে লোকসান। শুধু যাত্রী নয়, পণ্য পরিবহনে নজর দেয়ার পরামর্শ তার।
ড. হাদিউজ্জামান আরও বলেন,স্বাধীনতার পরও আমরা দেখেছি বাংলাদেশ রেলে যে নৈতিক শেয়ার যাত্রী এবং পণ্য পরিবহনে প্রায় ৪০ শতাংশ ছিল। সেটা কমতে কমতে ৫ শতাংশে ঠেকেছে। রেলের যদি কিছুটা আয় বাড়াতে হয় প্রথমে তাদের পণ্য পরিবহনে সক্ষমতা বাড়াতে হবে। এটা ছাড়া কোনো বিকল্প আমি দেখছি না।
রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন জানান, পণ্য পরিবহনে নেয়া হচ্ছে উদ্যোগ।
তিনি আরও বলেন, পণ্য পরিবহনে আমরা পিছিয়ে আছি। পণ্য পরিবহনে আমাদের কিছু ইঞ্জিন লাগবে। কিছু ওয়াগনও লাগবে, মূলত ৪ থেকে ৫ বছর সময় লাগবে এ কাজগুলো করতে।
জানা গেছে, ইঞ্জিন সংকটে চট্টগ্রাম বন্দরে প্রতিদিনই বাড়ছে কন্টেইনার জট।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন