নবীন নিউজ ডেস্ক ২৬ ডিসেম্বার ২০২৪ ০৩:৩৪ পি.এম
সংগৃহীত ছবি
দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় মহাসড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হারডি কারখানার শ্রমিকরা এ অবরোধ করে বিক্ষোভ করেন। দুপুর ১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন তারা। এ সময় উত্তর বঙ্গের প্রবেশদ্বার খ্যাত চন্দ্রায় চন্দ্রা-নবীনগর, ঢাকা-টাঙ্গাইল ও জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। শ্রমিকদের বিক্ষোভের মুখে মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা স্থবির যান চলাচল স্থবির হয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
নাওজোড় হাইওয়ে থানার ওসি মো. রইস উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে দুই মাসের বেতনের দাবিতে চন্দ্রায় হারডি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। এতে দীর্ঘ যানজটের তৈরি হওয়ায় আমরা গাড়িগুলোকে ডাইভারসন দেওয়ার পরিকল্পনা করি।
গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ- ২ এর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, একটি কারখানার শ্রমিকরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেছিল। মহাসড়ক ছেড়ে দিতে একাধিকবার তাদের অনুরোধ করা হয়। পরে জনসাধারণের মহাসড়কে চলাচলে দুর্ভোগ বিবেচনা করে ছত্রভঙ্গ করে দেওয়া হলে আড়াই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গত সোমবার বন্ধ ঘোষণা করা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানা দুটি কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা