নবীন নিউজ ডেস্ক ০৩ মার্চ ২০২৫ ০৫:৪১ এ.এম
ছবি- সংগৃহীত।
হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্সের সঙ্গে ভলোদিমির জেলেনস্কির তীব্র বাগবিতণ্ডার পর যুক্তরাষ্ট্রজুড়ে ইউক্রেনপন্থী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও বোস্টনে শত শত মানুষ ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে সমবেত হন। এসময় ওভাল অফিসে ঘটে যাওয়া তীব্র বাদানুবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
প্রতিবাদকারীরা ইউক্রেনপন্থী সাইনবোর্ড হাতে নিয়ে ভারমন্টের ওয়েইটসফিল্ড শহরের এক সড়কের পাশে অবস্থান নেন। ওই এলাকায় ভাইস-প্রেসিডেন্ট ভ্যান্স ও তার পরিবার স্কি ছুটিতে ছিলেন।
মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, বিক্ষোভের কারণে ভাইস-প্রেসিডেন্ট ভ্যান্সের পরিবার নির্ধারিত স্কি রিসোর্ট থেকে অজ্ঞাত স্থানে স্থানান্তরিত হয়।
প্রসঙ্গত, ট্রাম্প-ভ্যান্স প্রশাসনের বিরুদ্ধে ভারমন্টের ওয়েইটসফিল্ডে একটি বিক্ষোভ আগেই পরিকল্পিত ছিল। কিন্তু ওভাল অফিসের সংঘর্ষ ও রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের প্রসঙ্গ যুক্ত হওয়ায় অনেকের প্ল্যাকার্ডে সেই বিষয়গুলো উঠে আসে।
‘ইন্ডিভিজিবল ম্যাড রিভার ভ্যালি’ নামক সংগঠনের পক্ষে বিক্ষোভের আয়োজন করেন জুডি ডালি। তিনি বলেন, হোয়াইট হাউজে শুক্রবার যা ঘটেছে, তা আরও অনেক মানুষকে আজ রাস্তায় নামতে উদ্বুদ্ধ করেছে।
প্রতিবাদকারী কোরি গিরোক্স বলেন, (ভ্যান্স) সীমা অতিক্রম করেছেন।
ভ্যান্স এই বিক্ষোভ সম্পর্কে এখনো কোনও মন্তব্য করেননি। তবে ট্রাম্প ও ভ্যান্স সমর্থক পাল্টা-বিক্ষোভকারীরাও ওয়েইটসফিল্ডে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এদিকে, শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন টেসলা স্টোরের বাইরে বিক্ষোভকারীরা অবস্থান ধর্মঘট পালন করেন। ইলন মাস্কের সরকারি ব্যয় কমানোর প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা।
টেসলার প্রধান নির্বাহী মাস্ককে ডোনাল্ড ট্রাম্প ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’ বা সংক্ষেপে ডিওজিই-এর তত্ত্বাবধায়কের দায়িত্ব দিয়েছেন।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ