মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মেঘনার তীর ভরাট করে অবৈধ জেটি, হুমকির মুখে বিদ্যুৎ কেন্দ্র

নবীন নিউজ ডেস্ক ১৭ ডিসেম্বার ২০২৪ ০৫:১৯ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর তীর ভরাট করে অবৈধভাবে বাণিজ্যিক জেটি নির্মাণের অভিযোগ উঠেছে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজের  বিরুদ্ধে।

এ জেটি থেকে প্রতিদিন শত শত ট্রাক ভারী পণ্য নিয়ে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রর (এপিএসসিএল) সংলগ্ন সড়ক দিয়ে চলাচল করে। বিদ্যুৎ কেন্দ্রের পাশ ঘেঁষে নদীর তীর ভরাট করে অবৈধ বাণিজ্যিক জেটি নির্মাণের কারণে ৬‘শ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২টি ইউনিট বন্ধ হওয়ার আশংকাসহ নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। পাশাপাশি বালি দিয়ে নদী ভরাট করায় পানি প্রবাহে গতি পরিবর্তন হয়ে নদীর দুই পাড়ে ভাঙন সৃষ্টির আশংকা করা হচ্ছে। এ ব্যাপারে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জেলা প্রশাসক বরাবর ও বিআইডব্লিউটিএ  কর্তৃপক্ষ আশুগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে। কিন্তু গত ১৫ দিনেও এই জেটি অপসারণে স্থানীয় প্রশাসনে তৎপরতা লক্ষ্য করা যায়নি।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজের  নেতৃত্বে ৩০/৪০ জনের একটি প্রভাবশালী মহল আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী পাশে মেঘনা নদীর তীর বালি দিয়ে ভরাট করে একটি জেটি নির্মাণ করে। বিএনপি নেতা হাজী শাহজাহান আশুগঞ্জ-ভৈরব নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন চ্যানেল-১ এর ইজারাদার। বিষয়টি বিআইডব্লিউটিএ’র কর্তৃপক্ষের নজরে আনা হলেও রহস্যজনকভাবে তা এড়িয়ে যায় সংস্থাটি। গত ১৮ নভেম্বর জেলা মাসিক উন্নয়ন ও  সমন্বয় সভায় নদী দখল করে জেটি নির্মাণের বিষয়টি আলোচনায় উঠে আসে। এরপর বিদ্যুৎ কেন্দ্র ও বিআইডব্লিউটিএ তৎপরতা শুরু হলেও অজানা কারণে পরে তা থমকে যায়।

এরপর গত ১ ডিসেম্বর পাওয়ার স্টেশন কোম্পানীর নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল মজিদ বালি ভরাট করে রাস্তা ও জেটি নির্মাণ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক বরবার লিখিত ভাবে জানান।

এ চিঠিতে উল্লেখ করা হয়েছে, এপিএসসিএল দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান। সম্প্রতি স্থানীয় কিছু সংখ্যক প্রভাবশালী লোক মেঘনা নদীর বেশ কিছু অংশ ভরাট করে জেটি নির্মাণ করেছেন। জেটি থেকে বিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে বালি দিয়ে নির্মিত সড়কের নিচে বিদ্যুৎ কেন্দ্রের ৪০০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের কুলিং ওয়াটার পাইপ, ফায়ার সার্ভিস ওয়াটার পাইপ, ড্রিংকিং ওয়াটার পাইপ এবং ২২৫ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (সিসিপিপি) ওয়াটার আউটফল পাইপ লাইন রয়েছে। বালুর রাস্তার উপর দিয়ে ভারী যানবাহন চলাচল করায় রাস্তার নিচে থাকা সকল পাইপ লাইন ক্ষতিগ্রস্তু হওয়ার আশঙ্কা রয়েছে। পাইপ লাইন গুলো ক্ষতিগ্রস্থ হলে এই দুটি ইউনিট দীর্ঘ মেয়াদী বন্ধ হয়ে যেতে পারে। ফলে প্রায় ৬‘শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়ে সারাদেশে ব্যাপক  লোডশেডিং বেড়ে যাওয়ার আশংকা রয়েছে।

এদিকে বিআইডব্লিটিএ’র আশুগঞ্জ-ভৈরব নদী বন্দর দপ্তরের উপপরিচালক মো. মহিউদ্দীন খান তড়িঘড়ি করে গত ৩ ডিসেম্বর জেটি দিয়ে পণ্য উঠানামা বন্ধ, ক্রেন অপসারণসহ আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আশুগঞ্জ থানায় অভিযোগ করেন এবং তিন দিনের মধ্যে এপিএসসিএলের উত্তর-পশ্চিম পাশে মেঘনার তীরে নির্মিত জেটিতে নৌযান ভিড়ানোসহ মালামাল উঠানামা বন্ধ করতে ইজারাদার  ও বিএনপি নেতা হাজী মো. শাহজাহানকে চিঠি দেন। চিঠির ১৫ দিনেও  জেটি অপসারণে ইজারাদার কিংবা স্থানীয় প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যায়নি।

বিআইডব্লিটিএ’র আশুগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, আশুগঞ্জ-ভৈরব নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন চ্যানেল-১ সোনারামপুর এলাকায় শুল্ক আদায়ে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ইজারা পান উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজ। গত ৩০ জুন বিআইডব্লিটিএ কর্তৃপক্ষের সাথে চুক্তি অনুযায়ী ঘাটের সীমানায় তীর ভূমির  পরিবর্তন কিংবা নতুন  পয়েন্ট তৈরি এবং ঘাট সীমানার মধ্যে স্থায়ী বা অস্থায়ী অবকাঠামো তৈরির  সুযোগ নেই।

এ ব্যাপারে ইজারাদার ও বিএনপি নেতা মো. শাহজাহান সিরাজ বলেন, বন্দর কর্তৃপক্ষ ঘাটটি আমার নামে ইজারা দিয়েছে। জনগণের স্বার্থে জায়গাটি আমরা সংস্কার করেছি। নীতিমালার বর্হিভূত কিছু করিনি। 

আশুগঞ্জ-ভৈরব বাজার নদী বন্দরের উপপরিচালক মো. মহিউদ্দিন খান বলেন, জায়গাটি ইজারা দেয়া হয়নি। কেপিআই প্রতিষ্ঠানের পাশে এই ধরণের স্থাপনা হতে পারে না। ঘাট ও জেটি  অপসারণের জন্য চিঠি দেয়া হয়েছে। এটি ইজারা চুক্তির শর্তের সুস্পষ্ট লঙ্ঘন। জায়গাটি মালামাল উঠানো-নামানোর জন্য বিআইডব্লিটিএ অনুমোদিত স্থান নয়।

জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, বিআইডব্লিটিএ’র আশুগঞ্জ-ভৈরব বাজার নদী বন্দর কর্তৃপক্ষের এ ব্যাপারে  সাথে কথা হয়েছে। তারা বলেছে জায়গাটি ইজারা দেয়া হয়নি। জেটিটি দ্রুত অপসারণের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা