নবীন নিউজ, ডেস্ক ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৪ এ.এম
টঙ্গী তুরাগ তীরে শনিবার বাদ ফজর তাৎপর্যপূর্ণ বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে নিজামুদ্দিন মারকাযের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। ফজর নামাজের পর সমবেত মুসল্লিদের উদ্দেশে দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলবি বয়ান করেন। তিনি বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ আহমাদ কান্ধলবির বড় ছেলে। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা ওসামা ইসলাম।
শান্তিপূর্ণ পরিবেশ ও অনুকূল আবহাওয়া বজায় থাকায় ইজতেমায় আগত মুসল্লিগণ স্বাচ্ছন্দ্যে ও গভীর মনোযোগ সহকারে তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিদের বয়ান শুনছেন এবং ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন।
ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেয়া আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া থানার মৃত মোহাম্মদ এলেম শেখের ছেলে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ (৬০)। তিনি ময়দানে ২৭নং খিত্তায় অবস্থান করছিলেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে রাত ১০টা ০৫ মিনিটে বগুড়া জেলার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পণ্ডিতের ছেলে নাজমুল হোসেন (৭৫) শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ময়দানের ৭২নং খিত্তায় অবস্থান করছিলেন।
এছাড়াও গত বৃহস্পতিবার দিবাগত রাতে দিদার তরফদার (৫৫) নামে অপর এক মুসল্লির মৃত্যু হয়। গত বৃহস্পতিবার থেকে শনিবার সকাল পর্যন্ত ইজতেমায় মোট ৩ জন মুসল্লির মৃত্যু হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা সাদ কান্ধলবি অনুসারী ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম।
প্রসঙ্গত, রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?