শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

আ.লীগ আমলের ৩ নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে নোটিশ

নবীন নিউজ, ডেস্ক ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:১৫ পি.এম

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত হওয়া বিগত তিনটি (২০১৪, ২০১৮ এবং ২০২৪) সংসদ নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে লিগ্যাল নোটিশ দিয়েছেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী নামে কুমিল্লার এক আইনজীবী।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং কমিশনের ঠিকানায় ডাকযোগে এবং ইমেইলে নোটিশটি পাঠানো হয়।

নোটিশ প্রদানকারী জয়নাল আবেদীন মাযহারী সুপ্রিম কোর্ট এবং কুমিল্লা জজকোর্টের আইনজীবী। তিনি নগরীর কান্দির পাড় কর ভবন এলাকার বাসিন্দা।

নোটিশে বলা হয়, আপনাদের সদয় হস্তক্ষেপ কামনার্থে বিগত স্বৈরাচার সরকার কর্তৃক চরমভাবে বিতর্কিত ও পাতানো ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আমিসহ কোটি ভোটার ভোট দিতে না পারায় জনস্বার্থে এবং আমি স্বয়ং সংক্ষুব্ধ হয়ে এই মর্মে অত্র লিগ্যাল নোটিশ প্রদান করছি। 

‘পতিত সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ব্যাপক দুর্নীতির মাধ্যমে নামমাত্র নির্বাচন দেখিয়ে বারংবার ক্ষমতা কুক্ষিগত করে জবাবহীনতার সংস্কৃতি চালু করে ব্যাপক দুর্নীতি করে রাষ্ট্র ও রাষ্ট্র কাঠামোকে পঙ্গু করে দিয়েছে। তথাকথিত নির্বাচিত সদস্যরা এবং প্রশাসনিক উচ্চ পদস্থ কর্মকর্তারা, সুবিধাভোগী বিভিন্ন মহল ত্রাসের রাজত্ব কায়েম করে। যেহেতু নির্বাচনের ভিত্তি ছিল বেআইনি, অগণতান্ত্রিক এবং অনৈতিক, সেহেতু আইনের সুপ্রসিদ্ধ নীতি VOID AB INITIO আরোপক্রমে The Representation of the People Order, 1972 (P. O. No. 155 of 1972) এর সংশ্লিষ্ট নীতিমালাসহ প্রযোজ্য অন্যান্য আইন এবং DOCTRINE OF NECESSITY অনুসারে ওই নির্বাচনসমূহ অবৈধ ঘোষণা করা ও সংশ্লিষ্ট অপরাধীদের বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ আইনসিদ্ধ হবে বটে।’

এতে আরও বলা হয়ে, আগামী ১৫ দিনের মধ্যে পতিত স্বৈরাচার কর্তৃক সংঘটিত তিনটি নির্বাচন অবৈধ ও বেআইনি ঘোষণা করা, ওই নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দেশদ্রোহী হিসেবে ঘোষণা করা, ওই সময়কালের মধ্যে সংশ্লিষ্টদের অর্জিত সব আয়কে অবৈধ ঘোষণা করা, দোষী সব ব্যক্তির অবৈধ স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে তা অনতিবিলম্বে রাষ্ট্রের কল্যাণমূলক কাজে বরাদ্দ দেওয়া এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনাসহ সময়োপযোগী আরও যেসব পদক্ষেপ গ্রহণ সমীচিন তা করা।

নোটিশে দায়িত্বরত সব নির্বাচন কমিশনার, সিনিয়র সচিব নির্বাচন কমিশন, দুদক চেয়ারম্যান, দুদকের সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের সচিব, ভূমি উপদেষ্টা ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। 

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন তিনটিকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করে জড়িতদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা ও যথাযথ আইনি ব্যবস্থা না নিলে সংশ্লিষ্টদের মামলা করা হবে বলেও জানান নোটিশ প্রদানকারী আইনজীবী।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধের রিট খারিজ

news image

খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খায়রুল

news image

কারাগারে কয়েদিদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীর হাতাহাতি

news image

কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি: ছাত্রলীগ নেতা

news image

কারাগারে সাবেক মন্ত্রী-এমপিরা ‘জামাই আদরে’, যা বলছেন ডিআইজি প্রিজন্স

news image

পুলিশের জন্য কী না করেছি, আক্ষেপ সাবেক আইজিপি শহীদুল হকের

news image

আ.লীগ আমলের ৩ নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে নোটিশ

news image

নাটোরে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

news image

ধর্ষণের পর হত্যা: প্রেমিকের মৃত্যুদণ্ড

news image

গাজীপুরে আদালত থেকে আসামি ছিনতাই

news image

চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ: ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

news image

১২ দিনের রিমান্ডে পলক

news image

সালমান ও পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

news image

সবার ৭দিন হলেও কারাগারে থাকা উচিত: পলক

news image

কারাগারে বসে কি স্ট্যাটাস দেওয়া যায়, প্রশ্ন ফারুক খানের

news image

আদালতে ইনু বললেন 'যেই লাউ সেই কদু'

news image

পিলখানা হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার কৌশল: অ্যাটর্নি জেনারেল

news image

দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

news image

শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় ৫৭৬টি মামলা

news image

ব্যাপক নিরাপত্তা, সুপ্রিম কোর্টে প্রবেশে সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র

news image

সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন, রয়েছে র‌্যাব-পুলিশও

news image

প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল

news image

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলা

news image

চুপ থাকার সময় শেষ: পলক

news image

কারাগারে নেওয়ার সময় সাবেক মন্ত্রী ফরহাদকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

news image

স্ত্রী-সন্তানসহ সাদেক খানের অর্ধশত ব্যাংক হিসাব অবরুদ্ধ

news image

চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণে চালকের আমৃত্যু কারাদণ্ড

news image

ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ

news image

অস্ত্র মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন

news image

১৭ বছর পর আজ কারামুক্ত হচ্ছেন লুৎফুজ্জামান বাবর