নবীন নিউজ ডেস্ক ১৫ ডিসেম্বার ২০২৪ ০২:৪৫ পি.এম
ছবি- সংগৃহীত।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরির উসকানিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাহেরিকে প্রধান করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মাহফিলে পুলিশের ওপর হামলার পরে শুক্রবার এসআই বাবুল বাদী হয়ে গিয়াস উদ্দিন তাহেরিকে প্রধান আসামি করে মামলা করেন। শনিবার বিজয়নগর উপজেলার নাজিরাবাড়ি গ্রামে আহলে সুন্নত ওয়াল জামাত নামে একটি স্থানীয় সংগঠনের আয়োজনে আরেকটি মাহফিলে উপস্থিত হন তিনি। সেখানে পুলিশ উপস্থিত হওয়ার পরেই উত্তপ্ত হয়ে উঠে মাহফিল। এসময় গিয়াস উদ্দিন তাহেরিকে তার ভক্তরা পাশের একটি বাড়িতে নিয়ে যান। পরে বাড়ির পেছনে বিল দিয়ে ছদ্মবেশে পালিয়ে যান তাহেরি।
বিজয়নগর থানার ওসি রওশন আলী জানান, আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাহেরির ভক্তরা হামলা চালিয়ে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে। তাহেরি বিল দিয়ে পালিয়ে গিয়ে গ্রেফতার এড়াতে সক্ষম হন।
ওসি রওশন আলী বলেন, তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় ‘পুলিশের ওপর হামলার’ একটি মামলা রয়েছে। শনিবার বিজয়নগরে ‘বিনা অনুমতিতে’ গিয়াস উদ্দিন আত তাহেরির মাহফিলের আয়োজন করা হয়েছিল।
তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ মাহফিলের স্টেজ থেকে তাকে গ্রেফতার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখান থেকে পেছন দিয়ে একটি বিল দিয়ে পালিয়ে যান। তার ভক্তরা তখন পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করেন।’
ওসি বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা