নবীন নিউজ, ডেস্ক ২৫ ডিসেম্বার ২০২৪ ০৯:৫০ এ.এম
অবৈধ পথে ভারত থেকে পঞ্চগড়ে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে এসে হৃদয় মিয়া (১৩) নামে এক কিশোর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে আটক হয়। পরে বিএসএফের আবেদনের প্রেক্ষিতে তাকে ফেরত দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে নীলফামারী- ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ওই কিশোর ভারতের জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ সিট শাখাতি গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
সংবাদ বিজ্ঞোপ্তিতে বলা হয়েছে, নীলফামারীর পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের এলাকা দিয়ে ভারতীয় নাগরিক হৃদয় মিয়া শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সোমবার সাড়ে ১১টায় ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ওই কিশোর ওয়াজ মাহফিলে অংশগ্রহণের উদ্দেশে অবৈধভাবে বাংলাদেশ এসেছে বলে স্বীকার করে।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, ভারতীয় ওই কিশোর অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে। পরে বিএসএফের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়েছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা