নবীন নিউজ ডেস্ক ১৩ অক্টোবার ২০২৪ ১০:৩২ এ.এম
সংগৃহীত ছবি
নওগাঁয় দুর্গাপূজার কথা মাথায় রেখে পূর্বনির্ধারিত তাফসিরুল কোরআন মাহফিল স্থগিত রাখলো আয়োজকরা। শনিবার বিকালে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজ মাঠে এই মাহফিল হবার কথা ছিল।
পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান ও মাহফিল আয়োজক কমিটির সভাপতি আবু সালেহ্ মোহাম্মদ মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি এনায়েতুর রহমান জানান, স্থানীয় ‘দারুল নাজাত হিফজুল কোরআন মাদ্রাসা’ নামে একটি প্রতিষ্ঠান এই মাহফিলের আয়োজন করেছিল। যেখানে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাওলানা শামীম বিন সাঈদী’র প্রধান বক্তা হিসেবে আলোচনায় অংশ নেবার কথা ছিল। কিন্তু মাঠের অদূরেই একটি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সেই কারণেই মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের আয়োজন স্থগিত করেছেন।
ওসি আরও বলেন, এই মাহফিলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই প্রচারণা চালাচ্ছিলেন আয়োজকরা। তবে মন্দির ও মাহফিলের মাইকের উচ্চ শব্দে উভয়েরই সমস্যা হতে পারে। যার কারণেই মাহফিল আপাতত স্থগিত করা হয়েছে।
পাশাপাশি প্রধান বক্তাও এই কারণে আসতে অপারগতা জানিয়েছেন বলেও শুনেছেন তিনি।
এ বিষয়ে মাহফিল আয়োজক কমিটির সভাপতি আবু সালেহ্ মোহাম্মদ মুসা বলেন, মাহফিলের বিষয়টি বহু মানুষ জানতেন। তবে আপাতত আইনশৃঙখলার কথা ভেবে স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ জানানো হবে।
পত্নীতলা মন্দির কমিটির সভাপতি গৌতম চন্দ্র বলেন, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে এই মাহফিল বন্ধে কেউ দাবি জানায়নি। তারপরও তারা বন্ধ রেখেছেন, এটা সম্প্রীতির ভালো দিক।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা