নবীন নিউজ ডেস্ক ৩০ ডিসেম্বার ২০২৪ ০৩:৩০ পি.এম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাহফিলে আওয়ামী লীগের এক নেতাকে প্রধান অতিথি করায় উত্তেজনা দেখা দিয়েছে। এ মাহফিল বন্ধ করতে ইউএনও এবং পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার কাথরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ইউপি সদস্য আবু তালেব। আগামী ৩ ও ৪ জানুয়ারি ইউনিয়নের চুনতি বাজারে এ মাহফিল হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, মাহফিলে কাথরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ চৌধুরীকে প্রধান অতিথি এবং ইউনিয়ন পরিষদের সচিব মো. হারুনুর রশিদ চৌধুরীকে অতিথি করা হয়েছে। তিনি সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও চেয়ারম্যান রশিদ আহমদের সমর্থক ছিলেন। এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে।
লিখিত অভিযোগে জানা গেছে, আগামী শুক্র ও শনিবার বাঁশখালী আহমদীয়া গাউছিয়া সুন্নি সংস্থার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আওয়ামী লীগ নেতা ইউসুফ চৌধুরী ও ইউপি সচিব হারুনুর রশিদকে অতিথি করা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ দু’জনকে নিয়ে মাহফিল করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে একপক্ষ।
ইউপি সদস্য আবু তালেব বলেন, ‘আওয়ামী লীগের নেতাদের অতিথি করে স্বৈরাচারের দোসররা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমরা কোনো অবস্থাতেই এ মাহফিল করতে দেব না। তবে তাদের বাদ দিয়ে মাহফিল করতে চাইলে বাধা দেব না আমরা।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম বলেন, `আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় মাহফিলের বিষয়ে ওসিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।'
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা