নবীন নিউজ ডেস্ক ১৯ জানু ২০২৫ ০৯:৪০ এ.এম
সংগৃহীত ছবি
আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর লালমনিরহাটের মাহফিলে মোবাইল ফোন এবং নারীদের স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।
চুরির অভিযোগে ২২জন নারী ও একজন পুরুষকে আটক করেছেন পুলিশ। এরমধ্যে মোবাইল ফোন চুরির ঘটনায় ৮টি ও স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩টি জিডি হয়েছে লালমনিরহাট সদর থানায়।
পুলিশ জানায়, বিশাল জনসমুদ্রের মাঝে ঢুকে আটক অভিযুক্তরা চুরির ঘটনা ঘটায়। তাদের জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। চুরির ঘটনায় ২২জন নারী ও একজন পুরুষ থানায় আটক রয়েছে । এরমধ্যে মোবাইল ফোন চুরির ঘটনা ৮টি ও স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩টি জিডি করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবি। তিনি বলেন- এরই মধ্যে মোবাইল ফোন চুরির ঘটনা ৮টি ও স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩টি জিডি করা হয়েছে। এবং ২২ নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ আইন অনুযায়ী নেওয়া হবে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ইসলামিক সোসাইটি লালমনিরহাট এর আয়োজনে লালমনিরহাটের রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে অনুষ্ঠিত হয় ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল। মাহফিল উপলক্ষ্যে গতকাল থেকে সোহরাওয়ার্দী মাঠসহ ৪টি মাঠ প্রস্তুত রাখা হয়। মাহফিলে আশপাশের বিভিন্ন জেলা থেকে শিশুসহ নারী-পুরুষ ভিড় জমায়। ৬ লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে মাহফিলে।
সকাল থেকে লাখ লাখ জনতার সমাগমে লালমনিরহাট শহর ও তার আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এতে শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়েছে। জোহরের নামাজের পর শুরু হয় বয়ান। টানা এক ঘণ্টা বয়ান করে সভামঞ্চ ত্যাগ করেন মিজানুর রহমান আজহারী।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন