নবীন নিউজ, ডেস্ক ১৩ ডিসেম্বার ২০২৪ ১০:২৬ এ.এম
ভারতের তামিলনাড়ুতে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় লিফটে আটকা পড়া অবস্থায় অন্তত ৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে তামিলনাড়ুর দিন্দিগুল শহরের ত্রিচি রোডে অবস্থিত সিটি হাসপাতালে এ ঘটনা ঘটে।
হিন্দুস্থান টাইমস বাংলার এক প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকাজ চলাকালে হাসপাতালের লিফটে ৬ জনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৬ জনেরই মৃত্যু হয়েছে নিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে। তবে এরই মধ্যে সেই হাসপাতাল থেকে ৩০ জন রোগীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় দমকল বাহিনী। উদ্ধার হওয়া রোগীদের সেখান থেকে নিয়ে গিয়ে সরকারি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ড শর্টসার্কিটের কারণে হয়ে থাকতে পারে।
অগ্নিকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, হাসপাতালের জানলা দিয়ে আগুনের শিখা বের হচ্ছে। এ ছাড়াও কালো ধোঁয়া বের হচ্ছে হাসপাতাল থেকে। গোটা এলাকার আকাশ সেই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল।
এর আগে, গত নভেম্বর মাসে উত্তর প্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের নবজাতকদের জন্য নির্ধারিত আইসিইউ বিভাগে আগুন লেগেছিল। সেই আগুনে অন্তত ১১ জন নবজাতকের মৃত্যু হয়েছিল। এ ছাড়াও ১৬ জন এই অগ্নিকাণ্ডে আহত হয়েছিলেন। ঘটনার সময় মৃত শিশুরা সেই সময় ইনকিউবেটরে ছিল। জানা যায়, অগ্নিকাণ্ডের সময় মোট ৪৭ জন শিশু সেই ওয়ার্ডে ভর্তি ছিল।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ