নবীন নিউজ ডেস্ক ১০ ডিসেম্বার ২০২৪ ০৯:১৩ পি.এম
ছবি- সংগৃহীত।
সিরিয়ার ১ কোটি ৬০ লাখ মানুষের এখন জরুরি মানবিক সহায়তা দরকার বলে জানিয়েছেন দেশটির জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইউএনএইচসিআর-এর প্রতিনিধি গঞ্জালো ভার্গাস লোসা বলেন, ‘এ অঞ্চলে সবশেষ লড়াইয়ের কারণে ৮ লাখ সিরীয় বাস্তুচ্যুত হয়েছে। মানবিক সহায়তার প্রয়োজনের পরিস্থিতি তৈরি হয়েছে। অনেককে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। সব মিলিয়ে সিরিয়ার ১ কোটি ৬০ লাখ মানুষের এখন জরুরি মানবিক সহায়তা দরকার।’
তিনি জানান, হোমস, হামা এবং দামেস্কের মতো ক্ষতিগ্রস্ত এলাকায় ইউএনএইচসিআর -এর মানবিক কার্যক্রম ধীরে ধীরে আবার শুরু হচ্ছে। প্রতিটি স্থানে অংশীদারদের সঙ্গে মানবিক শূন্যতা পূরণ করার চেষ্টা করা হচ্ছে।
এর আগে গত ৮ ডিসেম্বর সিরিয়ার দুই যুগের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটায় দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। দামেস্ক থেকে পালিয়ে পরিবারসহ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন স্বৈরশাসক বাশার আল-আসাদ।
এদিকে আসাদ সরকারের পতনের পরপরই দামেস্কের একটি রাসায়নিক অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বিদ্রোহীরা এই অস্ত্র কারখানা যাতে দখলে নিতে না পারে সে প্রচেষ্টা চালাচ্ছে তারা। এছাড়া অধিকৃত গোলান মালভূমি, হারমন পার্বত্য অঞ্চলও দখলে নিয়েছে ইসরাইলি বাহিনী।
আইডিএফ জানিয়েছে, ইসরাইলের নিরাপত্তা যাতে কোনোভাবেই হুমকির মুখে না পড়ে, সে ব্যাপারে সতর্ক রয়েছে ইসরাইল।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ