ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক অরুণাচল সফর দুই দেশের সীমান্ত সমস্যাকে আরও জটিল করে তুলবে বলে জানিয়েছে চীন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার (১১ মার্চ) ওই প্রসঙ্গে বলেন, চীন-ভারত সীমান্তের পূর্বাঞ্চলে (অরুণাচল প্রদেশ) ভারতীয় নেতাদের সফরের তীব্র নিন্দা জানানো হয়েছে।
ওয়াং ওয়েনবিন বলেন, ‘জাংজান এলাকা (অরুণাচল প্রদেশ) চীনের অংশ। চীন কখনো ওই অংশকে ভারতের বলে স্বীকৃতি দেয়নি। বরাবর দৃঢ়ভাবে তার বিরোধিতা করেছে। ওই এলাকায় যথেচ্ছ স্থাপনার কোনো অধিকারও ভারতের নেই। এই পদক্ষেপ সীমান্ত প্রশ্নকে জটিলতর করবে।’
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল চীনের এই প্রতিবাদের জবাব দিয়েছেন।
চীনের প্রতিবাদ অগ্রাহ্য করে তিনি বলেছেন, ‘ভারতীয় নেতাদের অরুণাচল সফরের বিরোধিতা করার কোনো যৌক্তিকতাই চীনের নেই।
‘অন্যান্য প্রদেশে ভারতীয় নেতারা যেমন যান, ঠিক সেভাবে অরুণাচলেও যান। সেখানে উন্নয়নমূলক প্রকল্পের বিরোধিতার কোনো কারণই চীনের থাকতে পারে না। তা ছাড়া এই জাতীয় আপত্তির কারণে বাস্তবতারও কোনো পরিবর্তনও হবে না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং থাকবেও। চীনকে বারবার সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে।’
৯ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অরুণাচল প্রদেশে গিয়েছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ফুট উচ্চতায় সেখানে ৮২৫ কোটি রুপিতে তৈরি ‘সেলা টানেল’-এর উদ্বোধন করেন তিনি। ওই টানেল নির্মাণের ফলে চীন-অরুণাচল প্রদেশ সীমান্তের অগ্রবর্তী এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সামরিক সরঞ্জাম অতি দ্রুত নেওয়া সম্ভব হবে। তাওয়াংয়ের সঙ্গেও সব মৌসুমে যোগাযোগ রাখা সম্ভব হবে।
চীন বরাবরই অরুণাচল প্রদেশ নিয়ে স্পর্শকাতর। তাদের কাছে এই রাজ্যটি দক্ষিণ তিব্বতের অংশ। যতবার ভারতীয় নেতারা সেখানে যান, প্রতিবারই চীন প্রতিবাদ জানায়। তারা ওই রাজ্যের বিভিন্ন অঞ্চলের নামও তাদের মতো করে রেখেছে। ভারত অবশ্য কখনো তাদের আপত্তিকে আমল দেয় না।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ