রমজানে শরীর সুস্থ রাখতে সেহরিতে সব সময় স্বাস্থ্যকর খাবার রাখা উচিত। না হলে সারাদিন রোজা রাখা বেশ কষ্টসাধ্য হয়ে ওঠে। যেহেতু রেজায় একটানা দীর্ঘক্ষণ না খেয়ে থাকাতে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে।
এ কারণে রমজানে শরীরের সুস্থতা নির্ভর করে সেহরি ও ইফতারে পুষ্টিকর খাবার খাওয়ার উপর। যেহেতু সেহরি করার মাধ্যমে সারাদিন না খেয়ে থাকার প্রস্তুতি নেওয়া হয়, তাই এ সময় রাখতে হবে পুষ্টিকর খাবার।
এ বিষয়ে ফরাজী হাসপাতালের পুষ্টিবিদ রুবাইয়া রীতি গণমাধ্যমকে জানান, রমজানে অনেকেই সেহরিতে পোলাও, বিরিয়ানি কিংবা বিভিন্ন মুখরোচক খাবার খান। যা একেবারেই ভুল খাদ্যাভাস।
এসব খাবার খেয়ে রোজা রাখলে শরীর দুর্বল হয়ে পড়তে পারে। কারণ এ ধরনের খাবারে কোনো পুষ্টিগুণ থাকে না। বরং এগুলো শরীরের জন্য ক্ষতিকর।
এবার যেহেতু প্রচণ্ড গরমের মধ্যেই রোজা রাখতে হবে সবাইকে, তাই শরীরের দিকে বাড়তি নজর রাখতে হবে। না হলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। গরমের এ সময় রমজানে সুস্থ থাকতে সেহরিতে অবশ্যই তরল খাবার বেশি রাখতে হবে।
এক্ষেত্রে নরম ভাত কিংবা স্যুপ খেলে সবচেয়ে ভালো হয়। এর সঙ্গে ৪-৫ রকমের শাক-সবজি অবশ্যই রাখবেন ১৫০ গ্রামের মতো। লাউ, চালকুমড়াসহ পেট ঠান্ডা রাখে এমন শাকসবজি বেশি খেতে হবে রমজানে।
সেহরিতে ২-৩ পিস মুরগির মাংস কিংবা এক পিস মাছ রাখতে পারেন। খাওয়ার পর এক গ্লাস দুধ খাওয়ার পরামর্শ দেন এই পুষ্টিবিদ।
এর পাশাপাশি প্রচুর পরিমাণে পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ রুবাইয়া রীতি। না হলে শরীরে ডিহাইড্রেশন দেখা দিতে পারে। স্বাস্থ্যকর খাবার খাওয়ার মাধ্যমে রমজানে খুব সহজেই সুস্থ থাকা সম্ভব বলেও জানান তিনি।
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন