সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

জিব দেখে স্বাস্থ্যের অবস্থা বোঝার উপায়

নবীন নিউজ, ডেস্ক ২২ ডিসেম্বার ২০২৪ ১১:২৭ এ.এম

সংগৃহীত ছবি

মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি হলো জিব। এটি আমাদের খাবারের স্বাদ উপলব্ধি করতে, স্পষ্টভাবে শব্দ গঠন করতে, খাবার চিবানো এবং গিলতে সহায়তা করে। কিন্তু স্বাস্থ্যের যত্ন নেওয়ার সময় এটি উপেক্ষা করে বেশির ভাগ মানুষই।

যখন তারা জিবে কোনো পরিবর্তন লক্ষ্য করে, তখন হয়তো অনেক দেরি হয়ে যায়। তবে আপনি জেনে অবাক হবেন যে, মানুষের জিব শরীরের সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে অনেক আশ্চর্যজনক বিষয় প্রকাশ করতে পারে। পুষ্টির ঘাটতি থেকে দুর্বল রক্ত সঞ্চালন পর্যন্ত অনেক কিছুই নির্দেশ করতে পারে।


জেনে নিন জিব দেখে স্বাস্থ্যের অবস্থা বোঝার উপায়—


ফোলা

আপনি জানেন কি মানুষের জিব ফুলে যাওয়া আয়রনের ঘাটতির লক্ষণ হতে পারে? এই সমস্যা জিবে পুষ্টি ও অক্সিজেনের অপর্যাপ্ত সরবরাহ নির্দেশ করে, যার ফলে এটি ফোলা দেখায়। বিটরুট-আমলকির রস পান করলে উপশম হয় জিভের ফোলা। বিটরুট এবং আমলকি একসঙ্গে লোহিত রক্তকণিকা তৈরি করে। এটি হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে এবং আয়রনের মাত্রা পূরণ করার শরীরের ক্ষমতাকে উন্নত করে।


সাদা আবরণ


মানুষের জিবে হঠাৎ সাদা রঙের হয়ে গেলে, সেটি জিবের ব্যাকটেরিয়া বৃদ্ধির লক্ষণ হতে পারে। এই আকস্মিক পরিবর্তন খারাপ মৌখিক স্বাস্থ্যবিধি, ডিহাইড্রেশন এবং মুখের শ্বাস-প্রশ্বাসের কারণেও হতে পারে। তাই জিহ্বায় সাদা আবরণ পড়লে একদমই অবহেলা করবেন না। এ ধরনের সমস্যা সমাধানের জন্য নিয়মিত আদা চা পান করতে পারেন।


লাল বিন্দু


জিবের আরেকটি সাধারণ সমস্যা হলো লাল বিন্দু। সাধারণ হলেও এটিকে হালকাভাবে নেবেন না। কারণ, এটি শরীরে অতিরিক্ত তাপ নির্দেশ করতে পারে। এই বিন্দুগুলো খুব গরম খাবার ও পানীয় গ্রহণের ফলেও হতে পারে। এটি সমাধানের জন্য পান্তা ভাত খাওয়ার অভ্যাস করতে পারেন। এতে শীতল করার বৈশিষ্ট্য রয়েছে। যা জিব এবং পাচনতন্ত্র উভয় ক্ষেত্রেই তাপ কমাতে সহায়তা করবে।


নীল-বেগুনি রং


জিবে হঠাৎ নীল-বেগুনি রঙে পরিণত হলে এটি শরীরের রক্তের স্থবিরতা এবং দুর্বল সঞ্চালন নির্দেশ করতে পারে। এটি দুর্বল মৌখিক স্বাস্থ্যবিধি এবং ভিটামিন বি২ এর অভাবের কারণেও হতে পারে। এক্ষেত্রে জিরা, ধনিয়া এবং মৌরি দিয়ে তৈরি চা পান করতে পারেন। এই চা রক্তনালীতে প্রদাহ কমাতে সাহায্য করে, রক্তের স্থবিরতা প্রতিরোধ করে এবং টিস্যুতে অক্সিজেন সরবরাহে সহায়তা করে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়

news image

কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে

news image

যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা

news image

সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না

news image

ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে

news image

যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে

news image

গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়

news image

সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

news image

পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!

news image

চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন

news image

প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন

news image

খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?

news image

সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা

news image

তেলাপোকার দুধ নাকি সুপারফুড!

news image

কালোজিরা ৭ রোগের মহৌষধ

news image

তামাক ও ধূমপানের প্রভাব

news image

গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী

news image

অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না

news image

ফোন পানিতে পড়ে গেলে যা করবেন

news image

জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ

news image

ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন

news image

আলু খেলে ওজন বাড়ে?

news image

লাউ খাওয়ার ৫ উপকারিতা

news image

যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়

news image

ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?

news image

কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে

news image

যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল

news image

পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন