নবীন নিউজ, ডেস্ক ০৯ নভেম্বার ২০২৪ ০৮:৫৩ এ.এম
সুরা হুজুরাত নাজিল হওয়ার পর অনেক সাহাবি ভয় পেয়ে গিয়েছিলেন। কারণ এই সুরায় আল্লাহ বললেন, ‘হে বিশ্বাসীগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের ওপরে নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না। আর নিজেদের মধ্যে যেভাবে উঁচু গলায় কথা বল, তার সঙ্গে সেভাবে উঁচু গলায় কথা বলো না। কারণ, এতে তোমাদের ভালো কাজ বরবাদ হয়ে যাবে আর তোমরা তা টেরও পাবে না।’ সুরা হুজুরাত ২
এই সুরাকে সুরাতুল আদব বা আদবের সুরা বলা হয়। সুরাটি আদব শেখায়।
সুরা হুজুরাত নাজিল হওয়ার পর সাহাবিরা ভীত হয়ে পড়েছিলেন। প্রথম দুটি আয়াতে আল্লাহ সাহাবিদের উপদেশ দিচ্ছেন। আল্লাহ সাহাবিদের উপদেশ দিয়েছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর সামনে তাঁদের গলার স্বর নিচু করার জন্য। হজরত উমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ছিলেন উচ্চ কণ্ঠস্বরের অধিকারী। এই আয়াত নাজিল হওয়ার পর তিনি আস্তে কথা বলতে শুরু করেন।
আয়াতটি নাজিল হওয়ার পর ভীত হয়েছিলেন সাহাবি সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তা'আলা আনহু –ও। তিনি মদিনাবাসীর প্রতিনিধিত্ব করতেন। তার কণ্ঠস্বর ছিল সবচেয়ে উঁচু। যুদ্ধ ও সমাবেশে তিনি ছিলেন খতিব (খুতবা পাঠকারী)। উঁচু স্বরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–কে ডাকতেন। সুরা হুজুরাতের দ্বিতীয় আয়াত নাজিল হওয়ার পর সাবিত রাদিয়াল্লাহু তা'আলা আনহু –কে কিছুদিন দেখা গেল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত রাদিয়াল্লাহু তা'আলা আনহু –কে আশপাশে দেখতে না পেয়ে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তা'আলা আনহু –কে জিজ্ঞেস করলেন, ‘সাবিতের কী হয়েছে? সে কোথায়? সে কি অসুস্থ? তাকে যে কিছুদিন ধরে দেখছি না, আমাদের উচিত তাকে দেখতে যাওয়া?’
সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, ‘সাবিত রাদিয়াল্লাহু তা'আলা আনহু আমার প্রতিবেশী, তিনি অসুস্থ হলে জানতাম। আমার মনে হয় না তিনি অসুস্থ। তারপরও আমি খোঁজ নিয়ে দেখছি।’
সাদ রাদিয়াল্লাহু তা'আলা আনহু তার প্রতিবেশীর খোঁজ নিতে গেলেন। সাবিত রাদিয়াল্লাহু তা'আলা আনহু দরজায় এসে দাঁড়ালে সাদ রাদিয়াল্লাহু তা'আলা আনহু দেখতে পেলেন, অশ্রু বিসর্জনের কারণে তার দুই চোখ লাল হয়ে আছে। সাদ রাদিয়াল্লাহু তা'আলা আনহু কারণ জানতে চাইলেন।
সাবিত রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, ‘এই যে সুরা হুজুরাতের এই আয়াত নাজিল হয়েছে, আপনারা জানেন আমার কণ্ঠস্বর উঁচু। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর কণ্ঠের চেয়ে আমি আমার কণ্ঠকে উঁচু করেছি। কাজেই এই আয়াতের উদ্দেশ্য আমি। নিশ্চয়ই আমি জাহান্নামের একজন। আল্লাহ আমাকে তিরস্কার করে কোরআনের একটি আয়াত নাজিল করেছেন। তাই জাহান্নামে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই।’
সাদ রাদিয়াল্লাহু তা'আলা আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর কাছে ফিরে এসে পুরো ঘটনা বললেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনে বললেন, সে বরং জান্নাতবাসী!
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর কাছ থেকে জান্নাতের কথা শুনে সাবিত রাদিয়াল্লাহু তা'আলা আনহু উচ্চস্বরে ‘আল্লাহু আকবার’ বলে তাকবির দিতে শুরু করলেন। এর পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন।
সুরা হুজুরাত পবিত্র কোরআনের ৪৯তম সুরা। সুরাটি মদিনায় অবতীর্ণ হয়। নেতার সঙ্গে কেমন আচরণ করতে হবে এবং রসুল অন্দরমহলে থাকলে কেমন ব্যবহার করতে হবে, এতে তার উল্লেখ রয়েছে।
সুরায় আরও বলা হয়েছে, আল্লাহ ও তার রসুলের আদেশের প্রতীক্ষা না করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। মুসলমানরা পরস্পরের ভাই। তাদের মধ্যকার দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে হবে। গুজবের সত্যতা যাচাই করতে হবে। বিদ্রুপ বা রটনা পরিত্যাগ করতে হবে। মানুষের মর্যাদা বংশ বা জাতির ওপর নির্ভর করে না।
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?