নবীন নিউজ, ডেস্ক ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৫ এ.এম
মক্কার বিখ্যাত কুরাইশ গোত্রের বনু আসাদ শাখার সন্তান হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তা'আলা আনহু। তাঁর বাবার নাম হিজাম এবং মায়ের নাম সাফিয়্যা/ফাখতাহ বিনতে যুহাইর হারিছ ইবনে আসাদ। একই সঙ্গে তিনি উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তা'আলা আনহু-এর ভাতিজা, যুবাইর ইবনে আউওয়াম রাদিয়াল্লাহু তা'আলা আনহু-এর চাচাতো ভাই, জায়েদ ইবনে হারিছার খরিদকারী।
জন্মগ্রহণ ও তার বিরল ইতিহাস
হাকিম রাদিয়াল্লাহু তা'আলা আনহু ভূমিষ্ঠ হন পবিত্র কাবাঘরের অভ্যন্তরে।
একদিন তার মা অন্যান্য কুরাইশি নারীর সঙ্গে কাবা শরিফের অভ্যন্তরে প্রবেশ করেন। সেখানেই তার প্রসব বেদনা শুরু হয়। বের হওয়ার সুযোগ ছিল না। তাই সেখানেই একটি চামড়া বিছিয়ে দেওয়া হয়।
তাতেই তিনি হাকিম রাদিয়াল্লাহু তা'আলা আনহু-কে প্রসব করেন। ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি, যিনি পবিত্র কাবাঘরের অভ্যন্তরে ভূমিষ্ঠ হন। এটা হস্তিবাহিনীর ১৩ বছর আগের ঘটনা। তিনি নিজেই বলেন, ‘আমি আমুল ফিলের ১৩ বছর আগে জন্মগ্রহণ করি।
আমার ফুফু খাদিজা রাদিয়াল্লাহু তা'আলা আনহু ছিলেন আমার থেকে দুই বছরের বড়।’ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্ম আসহাবে ফিলের বছর। এই হিসাবে তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চেয়ে ১৩ বছরের বড়। (সিয়ারু আলামিন নুবালা : ৩/৪৬, আনসাবুল আশরাফ : ৯/৪৫৪)
হাকিম রাদিয়াল্লাহু তা'আলা আনহু মক্কার এক সম্পদশালী অভিজাত পরিবারে বেড়ে ওঠেন। ব্যক্তিগতভাবে তিনি ছিলেন ভদ্র ও বুদ্ধিমান, যার কারণে কুরাইশরা তাঁকে নেতা হিসেবে গ্রহণ করে নেয়।
মক্কায় আগত হজযাত্রীদের দেখাশোনা ও আপ্যায়ন এবং দুর্দশাগ্রস্তদের সাহায্য করতেন।
ইসলাম গ্রহণ
অষ্টম হিজরি সনে মক্কা বিজয়ের সময় তিনি তার সব সন্তানসহ ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স ৭৪ বছর। সেদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিম ইবনে হিজামের ঘরকেও আশ্রয়কেন্দ্র ঘোষণা দিয়েছেন। ইরশাদ করেছিলেন, ‘যে আবু সুফিয়ান, হাকিম ইবনে হিজাম ও বুদাইল ইবনে ওয়ারক্বার ঘরে প্রবেশ করবে, সে মুসলিম বাহিনীর হামলা থেকে নিরাপদে থাকবে। এমনকি যে নিজ ঘরের দরজা বন্ধ করে থাকবে, সেও নিরাপদ।’ এরপর হাকিম রাদিয়াল্লাহু তা'আলা আনহু হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে ‘মুআল্লাফাতুল কুলুব’-এর অন্তর্ভুক্ত করে হুনাইনের গনিমত থেকে ১০০ উট দেন। {সিয়ারু আলামিন নুবালা : ৩/৪৪-৪৫, ৪৮, আল-বিদায়া ওয়ান-নিহায়া : ৮/৬৮}
শুধু তা-ই নয়, ইসলাম গ্রহণের পর তিনি একাধিক হজ করেছেন। এক হজে ১০০ উট, আরেক হজে এক হাজার ছাগল কোরবানি করেন। আরেক হজে আরাফার ময়দানে ১০০ গোলাম আজাদ করেন। কোনো কোনো বর্ণনা মতে, এক হজেই তিনি এসব করেছেন। {উসদুল গাবাহ : ১/৫২২, আল-বিদায়া ওয়ান-নিহায়া : ৮/৬৯}
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জবানে বরকতের দোয়া
একদা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ছাগল কেনার জন্য একটি দিনার দিয়ে হাকিমকে বাজারে পাঠালেন। বাজারে গিয়ে তিনি এক দিনার দিয়ে একটি ছাগল কিনলেন। কিছুক্ষণ পর তা দুই দিনারে বিক্রি করলেন। অতঃপর এক দিনার দিয়ে একটি ছাগল কিনে অপর দিনারসহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমতে উপস্থিত হলেন। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসায় বরকতের জন্য দোয়া করলেন এবং লাভের দিনারটি সদকা করে দিলেন। অনুরূপ ঘটনা ঘটেছে উরওয়া ইবনে আবুল জাদ আল-বারিকি রাদিয়াল্লাহু তা'আলা আনহু-এর বেলায়ও, যা হাদিসের প্রায় গ্রন্থেই বর্ণিত আছে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ/রহমাতুল্লাহি আলাইহি তাঁর সুনানে (২/৪৮০ পৃষ্ঠায়) ‘বাবু ফিল মুদারিবি ইউখালিফু’ অধ্যায়ে পর পর দুটি রেওয়ায়াত বর্ণনা করেছেন। প্রথমটি উরওয়া ইবনে আবুল জাদ আল-বারিকি রাদিয়াল্লাহু তা'আলা আনহু-এর, দ্বিতীয়টি হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তা'আলা আনহু-এর।
ইন্তেকাল
হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তা'আলা আনহু হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তা'আলা আনহু-এর শাসনামলে ৫৪ হিজরি সনে ইন্তেকাল করেন। তখন তাঁর বয়স ছিল ১২০ বছর। কেউ কেউ বলেছেন, এই ১২০ বছরের মধ্যে ৬০ বছর ছিল জাহিলি জীবন আর ৬০ বছর ইসলামী জীবন। ‘উসদুল গাবাহ’ গ্রন্থকার ইবনে আছির রাহিমাহুল্লাহ/রহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘তাঁদের এ উক্তি সঠিক নয়। সঠিক হলো, জাহিলি জীবন ৭৪ এবং ইসলামী জীবন ৪৬ বছর।’ (উসদুল গাবাহ : ১/৫২৩)
নবীন নিউজ/এফ
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?