নবীন নিউজ, ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৪৯ পি.এম
তখন মদিনা নবীজির পরশে ধন্য। তিনি সাহাবিদের মাঝে বসা ছিলেন। পরিবেশটি ছিল শান্ত ও গম্ভীর। চারপাশে ছিল এক ধরনের নিস্তব্ধতা। রাতের গভীর আঁধারের ন্যায় এক ধরনের নিরবতা। নেই কোনো কোলাহল। এমন এক শীতল পরিবেশে হঠাৎ আগমন ঘটল একজন অচেনা অতিথির।
তার আগমনধ্বনি ছিল এক ধরনের অদ্ভুত। তার পোশাক ছিল উজ্জ্বল সফেদ। শরীর ছিল অপরিসীম পরিচ্ছন্ন। কালো কেশধারী এই যুবকের চেহারায় নেই কোনো ক্লান্তি বা বিষণ্নতার ছাপ। তার উপস্থিতি যেন আকাশের কোনো স্বর্গীয় আভা থেকে উদ্গত।
তিনি রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর কাছে এসে দাঁড়ালেন। সালাম দিলেন। নবীজি তাঁর দিকে তাকালেন। মৃদু হাসি দিয়ে তাকে বসতে বললেন। আগত এ অতিথি নবীজির হাঁটুক নিজের হাঁটুর সাথে মিলালেন। দুই হাতকে নবীজির উরুর সাথে মিলালেন। এদিকে সাহাবিরা নির্বাক হয়ে একে অপরের প্রতি তাকিয়ে রইলেন। অবাক হয়ে লক্ষ্য করছিলেন, নবীজির উদারনীতি। কীভাবে এক অপরিচিত যুবক নবীজির সাথে এমন আচরণের সাহস পেলেন। তারা কিছুই বুঝতে পারছিলেন না। নবীজি আঁচ করতে পারলেন,এ ব্যক্তি সাধারণ কোনো মানুষ নন। আকাশ থেকে আগত এক মহামানব তিনি। আসমানি বার্তাবাহক, জিবরাইল আলাইহিস-সালাম।
জিবরাইল আলাইহিস-সালাম সেদিন অদ্ভুতভাবে শিষ্যত্বের রূপ ধারণ করেছিলেন। জিবরাইল আলাইহিস-সালাম ঈমান সম্পর্কে জানতে চাইলেন। বললেন, হে মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে অবহিত করুন, ঈমান কী জিনিস? রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন– আল্লাহ তাআলা ,তার ফেরেশতাগণ, গ্রন্থসমূহ, রাসুলগণ, পরকাল, ভালো-মন্দ তাকদির ও মৃত্যু পরবর্তী পুনরুত্থান-এর ওপর নির্ভর করার নামই হচ্ছে ঈমান। জিবরাইল আ. বললেন– আপনি যথার্থ বলেছেন।
এরপর জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে বলুন, ইসলাম কী জিনিস ? নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বললেন– এ কথার বিশ্বাস করা যে,আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই; মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার রসুল। আর নামাজ আদায় করা, জাকাত প্রদান করা, রমজানের রোজা রাখা এবং সাধ্য হলে বায়তুল্লাহ গিয়ে হজ করা- এগুলো যথাযথ পালনের নামই হচ্ছে ইসলাম। উত্তর শুনে জিবরাইল আ. বললেন–আপনি যথার্থই বলেছেন।
জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন–হে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইহসান কী জিনিস? রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন– এমনভাবে ইবাদত করা, যেন নামাজী ব্যক্তি মনে করে,সে আল্লাহকে দেখছে। যদি তা না পারে, তবে যেন মনে মনে ধারণা রাখে, আল্লাহ তো তাকে দেখছেন।
এরপর আবার প্রশ্ন হে মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে অবহিত করুন কিয়ামত সম্পর্কে; কখন আগত হবে এ বিভীষিকাময় দিন? নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্দর একটি উত্তর দিলেন। তিনি বললেন, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারী থেকে অধিক জানে না।
এরপর আবার প্রশ্ন; জিবরাইল আলাইহিস-সালাম বললেন–তাহলে কিয়ামত পূর্ব নিদর্শন সম্পর্কে আমাকে অবহিত করুন। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, বাদী তার মাকে প্রসব করবে (এ বাক্যে মাতাপিতার অবাধ্যতার প্রতি ইঙ্গিত করা হয়েছে)। নগ্নপদ ও বিবস্ত্র লোকেরা সুবিশাল অট্টালিকা নিয়ে গর্ব করছে।
কিছুক্ষণ পর আগন্তুক প্রস্থান গ্রহণ করেন। তখন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন–হে ওমর, এ আগন্তুক কে, তুমি জানো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন–আল্লাহ তায়ালা আর আপনিই ভালো জানেন। তখন একটু মুচকি হাসি দিয়ে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,তিনি হলেন–আল্লাহর দূত জিবরাইল আলাইহিস-সালাম। তিনি তোমাদের দ্বীন-ধর্ম শেখাতে এসেছিলেন। (অবলম্বনে–মুসলিম শরিফ)
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?