হাইতিতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে গ্যাং সন্ত্রাসীরা। দেশটির প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি অনুপস্থিত থাকায় তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে দেশটির এ গ্যাং সদস্যরা।
শনিবার (০৯ মার্চ) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে ন্যাশনাল প্যালেসের কাছাকাছি এলাকায় ব্যাপক গোলাগুলি হয়েছে। বার্তা সংস্থা ইএফইর বরাতে সংবাদমাধ্যম জানায়, শুক্রবার সন্ধ্যায় গ্যাং সদস্যরা বেশ কয়েকটি সরকারি ভবনে হামলা চালিয়েছে। দেশটির আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর দাবি, গ্যাংয়ের এ হামলা দ্রুত ও পরিকল্পিত ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি ভিন্ন ভিন্ন দলের গ্যাং সদস্যরা একসঙ্গে হয়ে ন্যাশনাল প্যালেস সহ কয়েকটি সরকারি ভবনে হামলা চালায়। এ সময় প্রচণ্ড গোলাগুলি ও বিস্ফোরণ ঘটে।
সিএনএন জানিয়েছে, গ্যাং সদস্যদের হামলায় ন্যাশনাল প্যালেসের কাছাকাছি দুটি পুলিশ স্টেশন আক্রান্ত হয়েছে।
হাইতির সাবেক পুলিশ কর্মকতা জিমি চেরিজিয়ার এ গ্যাং সহিংসতায় নেতৃত্ব দিচ্ছেন। তিনি দেশটিতে বারবিকিউ হিসেবে পরিচিত। মূলত প্রধানমন্ত্রী আরিয়েল হেনরিকে পদত্যাগে বাধ্য করার জন্য তিনি এ সহিংসতা চালিয়ে আসছেন।
দেশটির এ গ্যাং সদস্যরা এর আগে দুটি কারাগারে হামলা চালায়। এতে হাজারও বন্দি কারাগার থেকে পালিয়ে যায়। এ ছাড়া বেশ কয়েকজন নিহতও হন।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ