নবীন নিউজ ডেস্ক ১০ ডিসেম্বার ২০২৪ ০৭:৫২ পি.এম
ছবি- সংগৃহীত।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগস্টের ৫ তারিখ থেকে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর সহিংসতার ৮৮টি ঘটনায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। দোষীদের সবাইকে গ্রেফতার করা হবে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের সর্বোচ্চ চেষ্টা রয়েছে। সয়াবিন ও পাম তেলের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার ঊর্ধ্বমুখী। তিন থেকে চারটা কোম্পানি পুরো বাজার নিয়ন্ত্রণ করে। সেটি আমাদের নজরে রয়েছে। প্রতিদিন দাম তদারকি করা হচ্ছে। এ সময় শীতের সবজির দাম কমছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ছাত্রলীগের ছেলেরা লুটপাট করে ভারতে আশ্রয় নিয়েছে। তারা অপশাসনের প্রতীক ছিল। তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেবে সেটি ভারতের ব্যাপার।
রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, আগামী বছর রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় কনফারেন্সের আয়োজন করা হবে। সেপ্টেম্বর-অক্টোবরের দিকে কনফারেন্সটি হবে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাতে অংশগ্রহণ করবেন।
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, পদোন্নতি বঞ্চিত সরকারি কর্মকর্তাদের অনেকেই আবেদন করেছিলেন। এর প্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়। সেই আবেদনগুলো যাচাই-বাছাই করে ৭৬৪ জনকে পদোন্নতির সুপারিশ করা হয়েছে।
প্রশাসনের রদবদল একটি নিয়মিত প্রক্রিয়া জানিয়ে তিনি বলেন, কয়েক হাজার পদে রদবদল হয়েছে। সরকার যখন যেখানে প্রয়োজন সেখানে রদবদল করছে। বিভিন্ন মিশনে পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে সুপারিশগুলো এসেছে, তা বিবেচনায় রেখেছে সরকার।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন