নবীন নিউজ, ডেস্ক ১১ ডিসেম্বার ২০২৪ ১২:০৭ পি.এম
কালোজাদুতে সন্তানের মৃত্যু! তাই ডাইনি ধরতে হাইতির রাজধানীজুড়ে রীতিমতো তোলপাড় চালাচ্ছে গ্যাংস্টার বাবা। তাণ্ডবে প্রাণ গেছে অন্তত ১৮০ জনের। যাদের বেশিরভাগই বয়স্ক ব্যক্তি। সোমবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, অজানা রোগে অসুস্থ ছেলেকে সুস্থ করতে কোনো উপায় না পেয়ে তান্ত্রিকের দ্বারস্থ হন গ্যাংস্টার বাবা। সেই তান্ত্রিক জানায়, কোনো এক বয়স্ক লোকের জাদুটোনায় শয্যাশায়ী তার ছেলে। যাকে পরবর্তীতে আর বাঁচানো সম্ভব হয়নি। ফলে, ক্ষুব্ধ হয়ে হত্যাকারীর খোঁজে ছোঁটেন গ্যাংস্টার বাবা।
দলনেতার নির্দেশে রাজধানীর বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাতে শুরু করে গ্যাংয়ের সদস্যরা। টার্গেট করা হয় বয়স্ক লোকদের। দু’দিন ধরে চলে এই হত্যাযজ্ঞ। নিহতদের সবার বয়সই ষাট বছরের বেশি। যাদের সবারই মৃত্যু হয়েছে ধারালো অস্ত্রের আঘাতে। মৃত্যুর পর আগুনে পুড়িয়ে দেয়া হয় মরদেহগুলো। এমন ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে রাজধানীতে।
বিশাল এই হত্যাযজ্ঞের পর নড়েচড়ে বসেছে হাইতি প্রশাসন। জানিয়েছে এই গণহত্যার মধ্য দিয়ে সব সীমা অতিক্রম করেছে গ্যাংস্টার মনেল ওরফে মিকানো ফেলিক্স ও তার গ্যাং। তাদের এমন কাণ্ডের খবর পৌঁছেছে খোদ জাতিসংঘের কাছেও। ইতোমধ্যে, হাইতি সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বানও জানিয়েছে সংস্থাটি।
২০২১ সালে প্রেসিডেন্ট মুইজের হত্যার পর থেকে রাজনৈতিক বিবাদে জর্জরিত হাইতি। বেড়েছে গ্যাংদের দৌরাত্ম্য, রেকর্ড পরিমাণে ছড়িয়েছে সহিংসতা। জাতিসংঘের তথ্যানুযায়ী, চলতি বছরই দেশটিতে গ্যাং সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৫ হাজারেরও বেশি মানুষ।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ