নবীন নিউজ, ডেস্ক ২৭ জানু ২০২৫ ০৯:১৭ এ.এম
খুলনায় ক্রমশ অবনতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। রাত হলেই সন্ত্রাসীদের দৌরাত্ম্যে নগরবাসীর মধ্যে বাড়ছে আতঙ্ক। গত চার মাসে শহরে অন্তত ১১টি হত্যাকাণ্ড ঘটেছে।
এছাড়া বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। এইসব অপরাধে জড়িত মাদক কারবারি, জামিনে মুক্তি পাওয়া চিহ্নিত সন্ত্রাসী এবং কিশোর গ্যাংয়ের সদস্যরা।
স্থানীয়রা বলছেন, প্রায় প্রতিদিনই নগরীর কোনো না কোনো স্থানে সংঘর্ষ, গোলাগুলি কিংবা চাঁদাবাজির ঘটনা ঘটছে। সন্ধ্যার পর জনশূন্য হয়ে পড়ে অনেক এলাকা। কেউ বাইরে বের হলে শিকার হতে হচ্ছে রাহাজানি কিংবা হামলার।
পুলিশের তথ্য অনুযায়ী, খুলনায় সংঘটিত এসব অপরাধের পেছনে মাদক কারবারি, কিশোর গ্যাং এবং পলাতক সন্ত্রাসীরা রয়েছে। পাড়া-মহল্লায় নিয়মিত সশস্ত্র মহড়া দিচ্ছে তারা। এতে বেড়েছে হত্যা, চাঁদাবাজি এবং ডাকাতির মতো অপরাধ। স্থানীয়দের অভিযোগ, পুলিশের অভিযান কার্যকর হলেও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে সন্ত্রাসীরা।
একজন ভুক্তভোগী বলেন, ‘সন্ধ্যার পর বাইরে বের হলে আতঙ্কে থাকতে হয়। রাস্তায় সন্ত্রাসীদের দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষের চলাফেরা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে খুলনায় বিএনপি সমাবেশ করেছে। তারা মহানগরীর সব থানার ওসিদের অপসারণের দাবি জানিয়েছে।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান পুনম চক্রবর্তী বলেন, ‘পুলিশের নৈতিকতা ও পেশাদারিত্ব বাড়াতে তাদের বিশেষ প্রশিক্ষণ দরকার। এর মাধ্যমে তাদের দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করা সম্ভব।’
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, ‘গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’
পুলিশ জানায়, খুলনায় ১২ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা তৈরি হয়েছে। এর মধ্যে চারজন গ্রেপ্তার হয়েছে। বাকিদের ধরতে মাথাপিছু ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা