সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

খাস জমির দখল নিয়ে যুবদলের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি

নবীন নিউজ ডেস্ক ১৪ ডিসেম্বার ২০২৪ ১২:২২ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আড়মবাড়িয়া চরের (পদ্মা নদীতে জেগে ওঠা) কয়েক হাজার সরকারি খাস জমি ও জমির ফসলের দখলকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে শিমুল (২৫) নামে যুবদলের এককর্মী গুলিবিদ্ধ হয়েছেন এবং মহিষের এক বড় ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে অবস্থান নিয়েছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার আড়মবাড়িয়া চর ও আড়মবাড়িয়া স্কুল পাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া শিমুল ওই এলাকার রফিক আলীর ছেলে। 

সরেজমিনে গিয়ে স্থানীয় বিএনপি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আড়মবাড়িয়া এলাকার আকছেদ মৃধার ছেলে স্থানীয় যুবদলকর্মী জুয়েল মৃধা সরকারের পতনের  পর সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারের ভাই ও ভাতিজাদের তাড়িয়ে  আড়মবাড়িয়া চরের সরকারি খাস জমির কয়েক শ একর জমি দখলে নেন। সেখানে খেসারি বপন করেন। খেসারিসহ সেই জমি দখল নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে আসছেন উপজেলা যুবদলের সদস্য ও আড়মবাড়িয়া বাজার এলাকার যুবদল নেতা মাদকসহ একাধিক মামলার আসামি সোহান হোসেন বিপু ওরফে ল্যাংড়া বিপু। এই নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল। 

সূত্র মতে, কয়েকদিন আগে জুয়েল চরের সেই জমির খেসারিসহ ঘাসের মাঠ মহিষকে খাওয়ানোর চুক্তিতে কুষ্টিয়ার রায়টা এলাকার রেজাউল বেপারীর কাছে ১০-১২ লাখ টাকায় বিক্রয় করে দেন। ঘটনার দিন বিকেলে ল্যাংড়া বিপু দুটি নৌকা করে সশস্ত্র ২৫-৩০ জন লোক নিয়ে খেসারিসহ জমি দখল করতে যায়। এই সময় রেজাউল বেপারী রাখালদের নিয়ে খেসারির জমিতে মহিষকে চড়াতে ছিলেন।

তখন ল্যাংড়া বিপু তাকে আটক করে নৌকায় তুলেন। এই খবরে জুয়েলও সশস্ত্র লোকজন নিয়ে নৌকা করে গেলে দুই গ্রুপের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয়ে যায়। সশস্ত্র গ্রুপ দুটো পদ্মানদীর মধ্যে ও আড়মবাড়িয়া নদীর ঘাটে অন্তত ৫০-৬০ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে বিপুল পক্ষের লোক শিমুল বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পদ্মানদীর পাড়, স্কুলপাড়া ও আড়মবাড়িয়া বাজার এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, ল্যাংড়া বিপু সরকার পতনের পর থেকে পদ্মানদীর আড়মবাড়িয়া পদ্মা নদীর চর থেকে লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশের সঙ্গে আঁতাত করে লাখ লাখ টাকার বালু উত্তোলন করে বিক্রয় করে আসছেন। একই সঙ্গে আড়মবাড়িয়া, লালপুরে ফেন্সিডিল, ইয়ারা বিক্রয় সিন্ডিকেট নিয়ন্ত্রণে নিয়েছেন। আড়মবাড়িয়া বাজারেও অবৈধভাবে খাজনা আদায় করছেন। এসব ঘটনায় চলতি বছরের ১৮ অক্টোবর রাত ৯টার দিকে আড়মবাড়িয়া বাজারে নিজ কার্যালয়ে প্রতিপক্ষের গুলিতে হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়ে আহতও হন বিপু।

এ ব্যাপারে জানতে যুবদলকর্মী জুয়েল মৃধার সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হয়। কিন্তু তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। তা ছাড়া প্রেরিত খুদে বার্তারও কোনো জবাব পাওয়া যায়নি।

এ ব্যাপার জানতে সোহান পারভেজ বিপু ওরফে ল্যাংড়া বিপুর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হয়। সাংবাদিক পরিচয় দিলে তিনি ‘ব্যস্ত’ রয়েছেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে অনেক চেষ্টা করেও তাকে মোবাইলে পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থল এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নতুন করে যাতে গোলাগুলিসহ অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ অবস্থান করছে। গুলিবিদ্ধ হয়ে আহত শিমুল পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা