নবীন নিউজ, ডেস্ক ১৩ অক্টোবার ২০২৪ ০৮:২৮ এ.এম
খালের ওপর ধীরগতিতে চলছে লোহার সেতুর নির্মাণকাজ। মাসের পর মাস গেলেও কাজ এগোচ্ছে না। মানুষের পারাপারের ভোগান্তিও কমছে না। বিকল্প যাতায়াতের পথ নেই। তাই নির্মাণাধীন সেতুর লোহার কাঠামোর ওপরই বাঁশ বেঁধে বানানো হয়েছে সাঁকো! এই সাঁকো দিয়ে পারাপারে দুর্ঘটনার ঝুঁকি জেনেও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাদারবুনিয়া ও রসুলবাড়িয়া গ্রামের দু’পাড়ের মানুষ।
গ্রামবাসী জানান, গ্রাম দুটির মাঝ দিয়ে বয়ে গেছে মাদারবুনিয়া নামের একটি খাল। এই খাল বিচ্ছিন্ন করে রেখেছে দুই গ্রামকে। খালের পশ্চিম পাড়ে অবস্থিত রসুলবাড়িয়া গ্রামের সঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ উপজেলা সদরের সড়ক যোগাযোগ রয়েছে। কিন্তু পূর্বপাড়ের মাদারবুনিয়া গ্রামটি খালের কারণে সড়ক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন।
একসময় পাশাপাশি মাদারবুনিয়া-রসুলবাড়িয়া গ্রামের মানুষের যোগাযোগ ছিল রশি টেনে পারাপার হওয়া খেয়া নৌকার মাধ্যমে। সেই খেয়ায় বয়োবৃদ্ধ মানুষ ও শিশু শিক্ষার্থীরা পারাপার হতে গিয়ে প্রায়ই ঘটত দুর্ঘটনা। পরে কাঠের সেতু বানিয়ে লোকজন কোনোমতে পারাপার হলেও যানবাহন চলার সুযোগ ছিল না। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিতে দুই বছর আগে লোহার সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। কিন্তু শুরু থেকেই কাজে গতি নেই। সেতুর অর্ধেক কাজ করে বাকি কাজ পড়ে আছে মাসের পর মাস। তাই পারাপারের জন্য দুই সপ্তাহ আগে এই বাঁশের সাঁকো বানিয়েছেন গ্রামবাসী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বলছে, ২০২২-২৩ অর্থবছরে সেতু নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। দুই কোটি ১৩ লাখ টাকা নির্মাণ ব্যয়ে কাজটি পায় পিরোজপুরের ভা-ারিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ইএফটিই-ইটিসিএল প্রাইভেট লিমিটেড। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, ৭৫ মিটার দৈর্ঘ্য এবং ১০ ফুট প্রস্থের এই সেতুর কাজ শুরু হয় ২০২২ সালের ১ এপ্রিল। কাজ শেষ হওয়ার কথা ২০২৩ সালের ৩১ মার্চ।
সরেজমিনে দেখা গেছে, খালে শুধু লোহার খুঁটি পুঁতে কাজ ফেলে রাখা হয়েছে। মাস ছয়েক আগে বসানো হয়েছে লোহার অ্যাংগেল। এখনো আরও অ্যাংগেল বসানো, রড বাঁধাই করা, কংক্রিটের ঢালাই দেওয়া এবং সংযোগ সড়কের কাজ বাকি। এলজিইডির তথ্যানুযায়ী, ঠিকাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দফায় কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। সর্বশেষ মেয়াদ অনুযায়ী চলতি বছরের ৩০ জুন কাজ শেষ করার কথা। পরে আরও চার মাস মেয়াদ বাড়ানো হলেও কাজ শেষ হয়নি।
উপজেলার রসুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আবির হোসেন বলেন, ‘বুক থরপর করে কাঁপে এই সাঁকো পার হতে। কখন যে পা পিছলে পড়ে যাই, সেই ভয়ে থাকি। কোনোরকম পড়ে লোহার অ্যাংগেলে বাজলে বড় দুর্ঘটনা ঘটে যাবে। আমরা চাই, সেতুর কাজ যত দ্রুত সম্ভব শেষ করা হোক।’
ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন বলেন, ‘যখন রশি টেনে নৌকায় শিক্ষার্থীরা পারাপার হতো তখনো কষ্ট ছিল। এখন বাঁশের সাঁকোতে পারাপার হতে সেই কষ্ট আরও বেড়েছে। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হতে হয়। এখন নেই কাঠের সেতু, নেই খেয়া নৌকাও। যাতায়াতের কোনো বিকল্প পথ না থাকায় সপ্তাহ দুয়েক আগে লোহার সেতুর ওপরই বাঁশের সাঁকো বানিয়েছেন এলাকার কয়েক যুবক। ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও সাধারণ মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা এই সাঁকো দিয়ে পারাপার হয়। মাদারবুনিয়া অংশের কিছু শিশু শিক্ষার্থী সাঁকো পারাপারে ঝুঁকি হওয়ায় ক্লাসে ঠিকমতো আসছেও না। তাই দ্রুত সেতুর নির্মাণকাজ শেষ করার দাবি আমাদের।’
এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, ‘সেতুটির লোহার অবকাঠামোর কাজ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করতে ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে। আশা করি, শিগগিরই সেতু নির্মাণকাজ শেষ হবে।’
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা