শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২ নেতাকে পানিতে চুবাল গ্রামবাসী

নবীন নিউজ ডেস্ক ০২ ডিসেম্বার ২০২৪ ০৬:১৭ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

নারায়ণগঞ্জ বন্দরে কৃষি জমির সেচ প্রকল্পে চাঁদাবাজির অভিযোগে দুই ইউনিয়ন বিএনপির সভাপতিকে গণপিটুনি দিয়ে পানিতে চুবিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী। দুই নেতা হলেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া ও ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার।

রবিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পিচকামতাল গ্রামের জহিদ্দার বিলে এ ঘটনা ঘটে। আহত সেচ প্রকল্পের মালিক আহাদ আলী বাদী হয়ে বিএনপিনেতা তারা মিয়াসহ ৭ জনের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার মুছাপুর ইউপির বাজুরবাগ এলাকার মৃত তমিজ উদ্দিন মিয়ার ছেলে আমান উল্ল্যাহ দীর্ঘদিন ধরে জহিদ্দার বিলে ইরি ধান জমিতে পানি সেচ করে আসছিল। তারপর থেকে বালিগাঁও গ্রামের হযরত আলী মিয়ার ছেলে যুবদলনেতা পরিচয়দানকারী পাপ্পু ও পিচকামতাল গ্রামের মৃত সায়েদ আলী মিয়ার ছেলে মুছাপুর ইউনিয়ন বিএনপির ‘বিতর্কিত’ সভাপতি তারা মিয়াসহ ১০-১২ জন আমান উল্লাহর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সেচকাজের আমান উল্লাহর কাছে চাঁদা দাবি করা হয়। এ সময় আমান উল্লাহ অপারগতা প্রকাশ করলে পাপ্পু, বিএনপিনেতা তারা মিয়া, জাহিদ ফারুকসহ ২০-২৫ জন আমান উল্লাহর ওপর হামলা করেন।

আমান উল্লাহ প্রাণ বাঁচাতে ডাক-চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। ‘চাঁদাবাজির’ তথ্য ছড়িয়ে পড়লে মুহূর্তে কয়েক শ গ্রামবাসী জড়ো হয়ে তাদের গণপিটুনি দেয়।

হামলায় আহতরা হলেন- সেচ প্রকল্পের মালিক আমান উল্ল্যাহ (৪০) ও তার স্ত্রী মুছাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার লাভলী বেগম (৩৬), ছেলে সোহান (২১), আহাদ আলী (৫৫) ও  ছেলে বাহাউদ্দীন (৩৫)। আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন  পুলিশ ও স্থানীয়রা।

অপরপক্ষের দাবি, ফসলি জমি কাটতে বাধা দেওয়ায় এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ বন্দর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।

তারা মিয়া গণমাধ্যমকে জানান, দীর্ঘ ১৫ বছর যাবত মুছাপুর ইউনিয়নের জহিদ্দা বিলের ফসলি জমি মাটি কেটে বিক্রি করে আসছে বাজুরবাগ এলাকার মৃত তমিজ উদ্দিন মিয়ার ছেলে আমান উল্ল্যাহ; বালিগাঁও এলাকার আদম আলী মিয়ার ছেলে আহাদ আলী ও বাঙ্গালবাড়ী এলাকার তমিজ উদ্দিন মিয়ার ছেলে বাহাউদ্দীন। রবিবার সকালে আমার জমি থেকে মাটি কেটে নেওয়ার সময় বাধা দিলে ‘ভূমিদস্যুরা’ আমাকে হত্যার জন্য গুলি করে। আমি প্রাণ বাঁচাতে পুকুরে লাফ দিই। হামলায় আমি ও পাপ্পুসহ ৪-৫ জন আহত হই। 

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘‘সেচ প্রকল্প নিয়ে চাঁদা দাবি ও মারামারির ঘটনায় অভিযোগ পেয়েছি। অভিযোগ দুইটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা