নবীন নিউজ, ডেস্ক ০১ অক্টোবার ২০২৪ ০৪:৫৩ পি.এম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) শের-ই-বাংলা হলে মাদকসেবনরত অবস্থায় ৩ বহিরাগতকে আটক করা হয়েছে। আটকদের পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা হলেন- দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিসার মো. নাজমুল হুদা (২৬), মো. হাসান সর্দার (২৪) ও মো. আবু বক্কর (২৫)
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টায় হলে অভিযান চালিয়ে তাদের আটক করে পবিপ্রবি নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হলের নিয়মিত তদারকি এবং রুম পুনর্বণ্টনের জন্য শের-ই-বাংলা হলে যান হল প্রভোস্ট টিম। এর মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, হলের ছাদে কিছু বহিরাগত মাদক সেবন করছে। তৎক্ষণিক হল প্রভোস্ট বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও ছাত্রবিষয়ক উপদেষ্টাকে অবহিত করে ছাদে যান এবং বহিরাগতদের ধাওয়া দেন। এরই মধ্যে প্রক্টরের নির্দেশে পুরো শের-ই-বাংলা হলের মেইন গেট আটকে দিয়ে তালা দেওয়া হয়। পরে শিক্ষার্থীসহ প্রভোস্ট ধাওয়া দিয়ে নাজমুল, হাসান এবং আবু বক্করকে আটক করেন। অভিযানে বিভিন্ন ধরনের মাদক (ইয়াবা, গাঁজা) ও মাদকসেবনের আনুষঙ্গিক জিনিসপত্র- বোতলের ছিপি, ফয়েল পেপার উদ্ধার করা হয়। এ ছাড়া দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে রাত ১১টা ৩০ মিনিটে দুমকি থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।
এ ব্যাপারে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, ‘একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে দিনের পর দিন বহিরাগত অবস্থান, মাদকসেবন করে যা বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিপন্থি। এতে করে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে মাদকের প্রাচুর্য ও অবাধ লেনদেন হচ্ছে। যার কারণে সহজেই মাদকাসক্ত হয়ে পড়ছে শিক্ষার্থীরা।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, ‘এ ধরনের অভিযান চালু রাখব, আমরা মাদকমুক্ত ক্যাম্পাস চাই। গত ২৫ সেপ্টেম্বরের নোটিশের প্রেক্ষিতে এ ধরনের শুদ্ধিঅভিযান চলতে থাকবে। এর জন্য সবার কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’
এই বিষয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে প্রয়োজনীয় সবকিছুই করা হবে। ক্যাম্পাসের ভেতরে মাদক সেবন, কেনা-বেচা বন্ধে তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর প্রক্টরিয়াল বডির জারিকৃত এক জরুরি নোটিশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের আড্ডা, হলে অবস্থান, মাদক সেবন, কেন্দ্রীয় ও হল মাঠে ফুটবল খেলা, অবৈধভাবে ওয়াইফাই ব্যবহার নিষিদ্ধ করা হয়।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা