নবীন নিউজ, ডেস্ক ২২ সেপ্টেম্বার ২০২৪ ১১:৩৬ এ.এম
পটুয়াখালীর কলাপাড়ায় এক নবজাতককে হাসপাতালে রেখে মা পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এই ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়, শনিবার শেষ বিকেলে ১৩ দিন বয়সী নবজাতককে নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডের ৮ নম্বর বেডে বসেন ওই নারী। রাত ৮টার দিকে নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান তিনি। গভীর রাত পর্যন্ত ফিরে না আসায় সেবিকারা নবজাতককে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জে এইচ খান লেলিনের হেফাজতে রাখেন।
শিশু ওয়ার্ডে ভর্তি শিশুদের অভিভাবক তানিয়া ও শিরিনা জানান, সন্ধ্যায় বুকের দুধ পানি করিয়ে নবজাতককে ঘুম পাড়ান ওই মা। পরে দোতলা থেকে নিচে একটু কাজ আছে বলে চলে যান তিনি। এ সময় তিনি তার নবজাতককে দেখে রাখতে বলেন। কিছুক্ষণ পরে ওই নবজাতকের ঘুম ভাঙলে কান্নাকাটি শুরু করে। পরে পুরো হাসাপাতালে খোঁজাখুঁজি করেও তাকে আর খুঁজে পাইনি।
কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জে এইচ খান লেলিন বলেন, অভাবের তাড়না বা অন্য কোনো কারণে হয়তো ওই নবজাতককে রেখে তার মা পালিয়েছেন। আমরা নবজাতককে অন্য সিজারের রোগীর মাধ্যমে দুধ পানের ব্যবস্থা করেছি। বর্তমানে শিশুটি আমাদের তত্ত্বাবধানে রয়েছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মদ বলেন, নবজাতকের মাকে খুঁজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশুটিকে দত্তক দেওয়া হবে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা