বুধবার ০৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রযুক্তি

নিয়ন্ত্রণ করা দরকার কৃত্রিম বুদ্ধিমত্তাকে, না হলে বিপর্যয় ঘটবে

নবীন নিউজ ডেস্ক ১২ অক্টোবার ২০২৪ ১০:৩৮ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যুগান্তকারী গবেষণায় পুরস্কার পেয়েছেন দুই বিজ্ঞানী। পদার্থবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের জন হোপফিল্ড ও যুক্তরাজ্যের জিওফ্রে হিন্টন। অথচ সেই এআই নিয়েই সকলকে সতর্ক করছেন হোপফিল্ড।

নিউ জার্সি বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি এই আশঙ্কার কথা জানান। তিনি বলেন, বিশেষ করে চ্যাটজিপিটির মতো বটের আবির্ভাবের পর থেকে সে সম্ভাবনা আরো পরিষ্কার হয়েছে।

হোপফিল্ড বলেন, এআই সংক্রান্ত সাম্প্রতিক পদক্ষেপ অত্যন্ত আপত্তিকর। যদি এখনই নিয়ন্ত্রণ না করা হয় তাহলে সম্ভাব্য বিপর্যয়ের জন্য প্রস্তুত হতে হবে মানব জাতিকে। কেননা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণেই বিলুপ্তি ঘটতে পারে মানব সভ্যতার। এমন আশঙ্কা ক্রমশ জোরদার হচ্ছে।

তিনি বলেন, বুঝতে হবে প্রযুক্তি শুধুই ভালো বা খারাপ এই ধরনের অভিমুখে এগিয়ে যায় না। আমি একজন পদার্থবিদ। যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে আমি অত্যন্ত বিরক্ত হই। যেটা আমি ভালো করে বুঝতে পারছি না সেই প্রযুক্তির ক্ষেত্রে সীমাবদ্ধতা গুলো কী কী। এআই ঠিক এই প্রশ্নগুলোই তুলে ধরছে।

উদাহরণ স্বরূপ উল্লেখ করেন আইস-নাইনের কথা। ১৯৬৩ সালে লেখা কার্ট ভনেগাটের ক্যাটস ক্রেডল উপন্যাসটির বিষয়বস্তু ছিল এমন এক পদার্থ, যা কাদা থকথকে পরিস্থিতিতে সৈন্যদের সাহায্য করবে। কিন্তু শেষপর্যন্ত সেটার প্রভাবেই গোটা পৃথিবীর সব সমুদ্র জমে কঠিন পদার্থ হয়ে গেল। যার  ধ্বংস হয়ে যায় সভ্যতা।

আর এই উদাহরণ দিয়ে হোপফিল্ড বলেন, আমি শ্রেষ্ঠ তরুণ গবেষক ও আরো অনেককে বলতে চাই তারা যেন এআইয়ের নিরাপত্তা নিয়ে কাজ করেন। সরকারেরও উচিত বড় সংস্থাগুলোকে এই ধরনের গবেষণার সুযোগ করে দেওয়া।

এর আগে এমন আশঙ্কার কথা জানিয়ে ছিলেন স্টিফেন হকিংয়ের মতো বিজ্ঞানী। এবার একই সুর কথা বলেছেন সদ্য নোবেলজয়ী এই বিজ্ঞানী।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

Hacked By YAM!N_69

news image

অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা

news image

সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা

news image

আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ

news image

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি

news image

মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি

news image

বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু

news image

সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?

news image

সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা

news image

একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

news image

বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট

news image

যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের

news image

ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার

news image

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

news image

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

news image

ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি

news image

এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন

news image

মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি

news image

ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ

news image

উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু

news image

ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?

news image

মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন

news image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর

news image

রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?

news image

চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি

news image

হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!

news image

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত

news image

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

news image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা

news image

আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন