নবীন নিউজ, ডেস্ক ২৯ জানু ২০২৫ ১১:০৪ এ.এম
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্যাক্টরিতে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। মঙ্গলবার রাত দেড়টায় সদর উপজেলার লালপুর এলাকায় আল মদিনা ট্রেডার্স নামে একটি পলিথিন তৈরির দানা, কার্টন ও সুতার গোডাউনে লাগা আগুন এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন।
ফ্যাক্টরি মালিক সুমন মিয়া জানান, ফ্যাক্টরি পাশে একটি চায়না প্রজেক্টের অনুষ্ঠানে আতশবাজি ফোটানো হয়। এর কিছুক্ষণ পর আগুনের স্ফুলিঙ্গ পড়ে ফ্যাক্টরির এক পাশে আগুন লেগে যায়। ভেতরে পলিথিন তৈরির দানা, কাটুন ও সুতা থাকায় আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া, ফতুল্লা ও পাগলা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও মালিকপক্ষ জানায় ফ্যাক্টরির পাশে একটি প্রজেক্টের অনুষ্ঠানে আতশবাজি ফোটানো হয়। সেটি থেকে ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত্র হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর বলা যাবে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা