নবীন নিউজ ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৫ এ.এম
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২১ ফেব্রুয়ারি শুক্রবার নগরবাসী ও যান চলাচলের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দিবসটি সুশৃঙ্খলভাবে উদযাপন এবং বিড়ম্বনা এড়াতে জনসাধারণ ও সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণে নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত পৌনে ১টা থেকে কেন্দ্রীয় শহিদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শ্রদ্ধা জানাতে আসা নাগরিকরা ব্যাগ, কার্টুন, দাহ্য পদার্থ বহন করতে পারবে না। শ্রদ্ধা জানানোর জন্য পায়ে হেঁটে চলাচলকারীরা পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং ও জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং হয়ে দোয়েল চত্বর দিয়ে বের হবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহিদ মিনার এলাকায় যানজট ও শৃঙ্খলা বজায় রাখতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, চানখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং ও বকশীবাজার ক্রসিংয়ে যানচলাচল নিয়ন্ত্রণ (ডাইভারশন) থাকবে।
কেন্দ্রীয় শহিদ মিনার ও আশেপাশের ডাইভারশন পয়েন্ট ছাড়া গাড়ি চলাচলের সড়কগুলো হলো- কাঁটাবন ক্রসিং-নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে চাঁনখারপুল ক্রসিং, শাহবাগ ক্রসিং-কাঁটাবন ক্রসিং-বাটা সিগনাল ক্রসিং-সায়েন্সল্যাব ক্রসিং হয়ে মিরপুর রোড, শাহবাগ ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং-কদমফোয়ারা ক্রসিং-হাইকোর্ট ক্রসিং-আব্দুল গণি রোড হয়ে জিরো পয়েন্ট ক্রসিং, হাইকোর্ট ক্রসিং-বঙ্গবাজার ক্রসিং-পুলিশ হেডকোয়ার্টার্স-গোলাপশাহ মাজার ক্রসিং হয়ে ফুলবাড়িয়া ক্রসিং, শাহবাগ ক্রসিং-হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং-বাংলামোটর ক্রসিং-সোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিং, বকশীবাজার ক্রসিং-চাঁনখারপুল ক্রসিং-নিমতলী ক্রসিং হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার।
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) গাড়ি পার্কিংয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ নির্ধারিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন মাঠ এবং নীলক্ষেত ক্রসিং থেকে পলাশী ক্রসিং সর্বসাধারণের গাড়ি পার্কিং করার জন্য নির্ধারিত করা হয়েছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন