নবীন নিউজ ডেস্ক ১০ অক্টোবার ২০২৪ ১০:৩২ এ.এম
সংগৃহীত ছবি
নিয়মিত অভিযান সত্ত্বেও সিলেটে যেন থামছে না চোরাকারবারিদের দৌরাত্ম্য। কিছু কিছু ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চোরাকারবার চালাতে সক্ষম হলেও বেশির ভাগ ক্ষেত্রেই পড়ছেন ধরা। লক্ষণীয় হলো, এক্ষেত্রে চোরাকারবারিরা বেছে নিচ্ছেন অভিনব কৌশল। সম্প্রতি ভারতীয় চোরাই চিনি চালানের ক্ষেত্রে কারবারিদের একটি কৌশল অনেককেই অবাক করেছে। ট্রাকে বালু বহন করার আড়ালে সেগুলোর নিচে ভারতীয় চিনি নিয়ে যাচ্ছিল একটি চক্র। অবশ্য এতেও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পারেনি তারা। অভিযানে ট্রাকে থাকা বালুর নিচ থেকে বেরিয়ে এসেছে কোটি কোটি টাকার চিনি। এ যেন বালুর নিচে ‘বুঙ্গার চিনি’র খনি। গতকাল দুপুরে একটি অভিযানে কানাইঘাট উপজেলা থেকে বিজিবি প্রায় ৫০ লাখ টাকার চিনি জব্দ করেছে।
এ ব্যাপারে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবি (পিএসসি) জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে সুরাইঘাট বিওপির একটি টহল দল উপজেলার মালিগ্রাম এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কে একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাকে থাকা বালুর নিচ থেকে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট জেলায় গত এক মাসে প্রায় ১৫ কোটি টাকার চোরাই চিনি জব্দ করেছে যৌথ বাহিনী, বিজিবি ও পুলিশ। বালুর নিচে লুকিয়ে ছাড়াও বাস ও কুরিয়ার সার্ভিসের গাড়িতে করেও সিলেটের এক জায়গা থেকে অন্যত্র নেওয়া হচ্ছে চোরাই চিনি। জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর সিলেটের শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকায় জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ টাকার ৩৪ বস্তা চিনি জব্দ করে পুলিশ। এ সময় দুই নারীসহ তিনজনকে আটক করা হয়।
বিজিবি জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকরণে গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রেখেছেন তারা।
এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা) বলেন, সিলেট মহানগরে চিনিসহ চোরাই পণ্যের কারবার ঠেকাতে নিয়মিত কাজ করছে পুলিশ। এটি ঠিক যে- চোরাচালান পণ্যের সঙ্গে থাকা বাহকরা ধরা পড়ে, মূল হোতারা বেশির ভাগ সময় থেকে যায় অন্তরালে। তবে সংশ্লিষ্ট মামলার তদন্তকালে চোরাচালানের মূল হোতাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধেও যেন আইনি ব্যবস্থা নেওয়া হয় এ ব্যাপারে মহানগর পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা