নবীন নিউজ ডেস্ক ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৫ এ.এম
সংগৃহীত ছবি
কুষ্টিয়া গড়াই নদীতে বালু তোলার সময় মুখোশধারী দুর্বৃত্তের ছোড়া গুলিতে সবুজ আলী (৪২) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কুষ্টিয়া শহরসংলগ্ন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া বালুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তারা বালুর ঘাটের ক্যাশ কাউন্টার থেকে প্রায় দুই লাখ লুট করে নিয়ে যায় ওই দুর্বৃত্তরা।
এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। গুলিবিদ্ধ সবুজ আলী ঢাকা মিনাপাড়া এলাকার শহীদুল বিশ্বাসের ছেলে। তিনি বালুর ঘাটের ম্যানেজার।
আহত সবুজ আলী বলেন, ‘মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে ৮-১০ জন মুখোশধারী সন্ত্রাসী অস্ত্র নিয়ে গুলি করতে করতে বালুর ঘাটে আসে। এ সময় আমাকে ধরে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। তাদের ৩ থেকে ৪ জনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল।’
বালুর ঘাটের শ্রমিক ও প্রত্যক্ষদর্শী লালু আহমেদ বলেন, আমরা মঙ্গলবার রাতে বালুর ঘাটে কাজ করছিলাম। রাত ১১টার দিকে চারপাশ থেকে অস্ত্রপাতি নিয়ে গুলিবর্ষণ করতে করতে আসে ৭-৮ জন। তারে সবুজকে ধরে তার পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এ সময় তারা প্রায় দুই লাখ টাকা লুটপাট করে নিয়ে গেছে। যাওয়ার সময়ও তারা গুলি করতে করতে যায়।
তাদের মধ্যে তিনজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখেছি। সবাই মুখোশধারী হওয়ায় কাউকে চিনতে পারিনি।
৪ মিনিট ৪৯ সেকেন্ডের ওই ফুটেজে দেখা যায়, মুখোশধারী তিনজন আগ্নেয়াস্ত্র নিয়ে গুলিবর্ষণ করতে করতে দৌড়ে আসেন। এতে আতংকিত হয়ে বালু বাহন ট্রাকের চালক ও বালু ঘাটের শ্রমিকরা পালিয়ে যান। সিসিটিভি ক্যামেরার ফুটেজে মুখোশধারী ৫ জনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। তারা গুলি করতে করতে আসেন এবং গুলি করতে করতে চলে যান।
বালু অপসারণের ইজারাদার রাকিব হোসেন বলেন, ‘নদীতে আমার বালুর ঘাটে শ্রমিক, ম্যানেজার ও অন্যান্যরা কাজ করছিলেন। রাত ১১টার দিকে মুখোশধারীরা অস্ত্রসজ্জিত হয়ে গুলিবর্ষণ করতে করতে ঘাটে আসে। এ সময় তারা ম্যানেজারের পায়ে গুলি করে। সন্ত্রাসীরা দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে। আমরা টেন্ডারের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের বালি অপসারণ কাজ পেয়েছি। বৈধভাবে আমরা ব্যবসা করছি। বৈধভাবে বালু উত্তোলন করছি, বৈধভাবে ঘাটের টেন্ডার পেয়েছি। কিন্তু সেখানে কাজ করা এক শ্রমিককে ধরে নিয়ে গেছে মুখোশধারী সন্ত্রাসীরা।’
কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা আশংকামুক্ত।’
কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ জানান, বালুর ঘাটে মুখোশধারীদের গুলিতে একজন আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন