নবীন নিউজ ডেস্ক ০৮ অক্টোবার ২০২৪ ০৯:৩৭ এ.এম
সংগৃহীত ছবি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গাঁজাসহ ৪ বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। বিদেশ যাওয়ার পূর্বে বন্ধুদের গাঁজা ট্রিট দিতে নোবিপ্রবিতে আসে বলে জানান আটককৃতরা।
সোমবার (৭ অক্টোবর) রাতে নোবিপ্রবির ময়নাদ্বীপ এলাকায় প্রক্টরিয়াল বডির অভিযানে এ ৪ বহিরাগতকে আটক করা হয়।
আটককৃত বহিরাগতরা হলেন- মেহেদী (২৫), মিরু (২৪), শান্ত (২৩) এবং অন্য একজনের নাম জানা যায়নি। এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, একটি এয়ার বাড, দুটি হেডফোন, দুটি মানিব্যাগ, ফোন চার্জ দেয়াড় একটি চার্জার, সিগারেট ও ক্রয়কৃত গাঁজা উদ্ধার করা হয়।
গাঁজাসহ আটক হওয়া মেহেদী (২৫) নামে ওই যুবক জানান, মঙ্গলবার (৮ অক্টোবর) তাদের মধ্যে একজন বন্ধু ডেনমার্কে চলে যাবে। বিদেশগামী বন্ধু বিদেশ যাওয়ার পূর্বে বন্ধুদের গাঁজা ট্রিট দিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আসে সে ও তার চার বন্ধু। তারা নোয়াখালীর জেলা শহর মাইজদির অন্তর্গত হাসপাতাল রোড এর গুড হিল হাসপাতালের একজন অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে ১৫০ টাকা গাঁজা কিনে ও সেগুলো সেবন করার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসে।
এ বিষয়ে নোবিপ্রবির সহকারী প্রক্টর সাজ্জাদুল করিম বলেন, ‘প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ময়নাদ্বীপে টহল পরিচালনা করি। ওই সময় মাদকদ্রব্য সহ ৪ বহিরাগতকে আমরা আটক করি। পরবর্তীতে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং ভবিষ্যতে এই রকম কাজে জড়িত থাকবে নাহ বলে তাদের থেকে মুচলেকা নেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা তাদেরকে আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে পুলিশের কাছে হস্তান্তর করি। পুলিশ মামলা এন্ট্রি করে তাদেরকে থানায় সোপর্দ করে।’
উল্লেখ্য, এর আগেও ২০২২ সালের নভেম্বর মাসে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীর গাঁজা সেবনের ভিডিও তার বান্ধবীকে পাঠানো নিয়ে সংঘর্ষে ভাংচুরে ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা