রবিবার ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, ৪০ হাজার টাকায় আপস করার চেষ্টা

নবীন নিউজ, ডেস্ক ০২ অক্টোবার ২০২৪ ১২:০৪ পি.এম

সংগৃহীত ছবি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ৯ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় ৪০ হাজার টাকায় আপস করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনার দুইদিন পর স্থানীয়ভাবে সালিশের নামে অভিযুক্তর বাড়ির সামনে ডেকে সালিশ বসিয়ে কিশোরীর বাবার কাছ থেকে ফাঁকা (কিছু না লেখা) ষ্ট্যাম্পে জোর পূর্বক স্বাক্ষর নেওয়ারও অভিযোগ রয়েছে। 

ভুক্তভোগী পরিবারটি জানায়, ওই এলাকার সাবেক ইউপি সদস্য হুমায়ুন মোড়ল ও কামরানের চাপে গত রোববার বেলা ১১টার দিকে ধর্ষকের বাড়ির সামনের রাস্তায় সালিশ বৈঠক হয়। সেখানেই জোর করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে মেয়ের বাবার হাতে ৪০ হাজার টাকা ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। 

হুমায়ুন মোড়ল ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-আহ্বায়ক। তবে কামরানের দলীয় পদ নিশ্চিত হওয়া যায়নি। 

নিরাপত্তার কারণে ওই স্কুল ছাত্রীকে এলাকার বাইরে এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়েছে তার পরিবার। সেখান থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। 

স্থানীয় প্রভাব ও পারিপার্শ্বিক চাপে রাতে বাড়ি থাকতে পারছেন না জানিয়ে ওই কিশোরীর বাবা বুধবার (২ অক্টোবর) সকালে মুঠোফোনে বলেন, আমি দিনমজুরি কাজ করে সংসার চালাই। গত বৃহস্পতিবার কাজের কারণে বাগেরহাটে ছিলাম। আমি বাড়িতে না থাকার সুযোগে ওই রাতে প্রতিবেশী গৌরঙ্গ দাস (৩২) আমার মেয়েকে অচেতন করে ঘরের জানালা ভেঙে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ভোর রাতে মেয়েকে বাড়ির পাশের একটি পুকুর সংলগ্ন বাগানে খুঁজে পাই। পরদিন শুক্রবার সকাল থেকেই ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে তোড়জোড় শুরু করে স্থানীয়ভাবে বিএনপি নেতা পরিচয় দেওয়া কিছু ব্যক্তি। তাদের মাঝে ওই এলাকার সাবেক ইউপি সদস্য হুমায়ুন মোড়ল ও কামরানের চাপে রোববার বেলা ১১টার দিকে ধর্ষকের বাড়ির সামনের রাস্তায় সালিশ বৈঠক হয়। সেখানেই জোর করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ৪০ হাজার টাকা ধরিয়ে দিয়ে বিষয়টি আপোষ করার চেষ্টা করে তারা। 

ওই কিশোরীর বাবা আরও বলেন, ঘটনার পর মেয়েকে খুলনায় আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এ ঘটনায় আমি বাড়ি-ঘরে থাকতে পারছি না। আমি একজনকে স্ট্যাম্পের ফটোকপি আনতে পাঠিয়েছিলাম। তারা বলেছে দেওয়া যাবে না। তারা প্রভাবশালী তাই কোথাও অভিযোগ করতেও ভয় পাচ্ছি। 

এ বিষয়ে জানতে বিএনপি নেতা হুমায়ুন মোড়লের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কে বলেছে আপনাকে। অভিযোগকারীর কাছে খোঁজ নেন। এসব বিষয়ে আমাকে কিছু বলে লাভ নেই। আমি কিছু জানি না।’ পরে তিনি ফোন কেটে দেন। 

ফকিরহাট থানার ওসি আশরাফুল আলম বলেন, এখনও এ ধরণের কোনো অভিযোগ কেউ করেনি। যদি ধর্ষণের ঘটনা ঘটে থাকে তাদের নির্ভয়ে থানায় আসতে বলেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা