নবীন নিউজ ডেস্ক ০২ অক্টোবার ২০২৪ ১১:৪৬ এ.এম
সংগৃহীত ছবি
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু থেকে স্যামসাং ইলেকট্রনিক্সের ইউনিয়ন সদস্যদের প্রায় ৬০০ কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ অক্টোবর) তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে মজুরি বৃদ্ধি ও কাজের সময় আট ঘণ্টায় বাঁধার দাবিতে বিক্ষোভ করার সময় তাদের আটক করে পুলিশ।
গত ৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে স্যামসাংয়ের কারখানার বাইরে আন্দোলন শুরু করেছেন কয়েক হাজার কর্মী। কারখানার বাইরে ত্রিপল টাঙিয়ে দিন-রাত আন্দোলনে চালাচ্ছেন তারা। তাদের দাবি মূলত তিনটি। প্রথমত, সেখানে স্থায়ী ইউনিয়ন তৈরি করতে দিতে হবে। দুই, আট ঘণ্টার শিফট তৈরি করতে হবে। অভিযোগ, এখন তাদের আট ঘণ্টার বেশি কাজ করতে হয় এবং তিন, দৈনিক মজুরি বৃদ্ধি করতে হবে।
আন্দোলনের নেতৃত্ব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ৯ সেপ্টেম্বর থেকে এই দাবিগুলি নিয়ে তারা অবরোধ শুরু করেছেন। এখনো পর্যন্ত দফায় দফায় তাদের অন্তত ১০ হাজার কর্মীকে আটক করেছে পুলিশ। তবে কাউকে গ্রেফতার করা হয়নি। আটক করার পর তাদের ছেড়েও দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ৬০০ কর্মীকে আটক করার কারণ, তারা রাস্তা আটকে প্রতিবাদ করছিলেন। এর ফলে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হচ্ছিল। এদিন যাদের আটক করা হয়, পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাংয়ের দুইটি বড় কারখানা আছে ভারতে। একটি চেন্নাইয়ে এবং অন্যটি দিল্লির কাছে গুরগাঁওয়ে। চেন্নাইয়ের কর্মীরা প্রতিবাদ শুরু করেছেন। তাদের অভিযোগ, মাসে তাদের গড় আয় ২৫ হাজার টাকা। তারা মাসে গড়ে ৩৬ হাজার টাকা দাবি করছেন।
স্যামসাং কর্তৃপক্ষের বক্তব্য, চেন্নাইয়ের কর্মীরা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি রোজগার করেন। ফলে এই মুহূর্তে তাদের বেতন বৃদ্ধির দাবি মেনে নেওয়া সম্ভব নয়। অভিযোগ, কর্তৃপক্ষ কাজ কেড়ে নেওয়ার হুমকিও দিয়েছেন। তবে সংবাদমাধ্যমকে স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা কর্মীদের সঙ্গে আলোচনায় বসে সমাধানের পথ খুঁজতে রাজি। ইতোমধ্যেই বেশ কয়েকবার আলোচনার সম্ভবানা তৈরি হলেও শেষপর্যন্ত তা ভেস্তে যায়।
উল্লেখ্য, এই বছরের গোড়ায় দক্ষিণ কোরিয়ায় স্যামসাংয়ের সদর দপ্তরেও ধর্মঘটে বসেছিলেন কর্মীরা। সেখানেও একাধিক দাবি ছিল তাদের।
খবরে বলা হয়েছে, তামিলনাড়ুতে স্যামসাংয়ের কারখানায় ১ হাজার ৭০০ কর্মী কাজ করেন। তাদের মধ্যে এক হাজারের বেশি কর্মী ধর্মঘটে অংশ নিয়েছেন।
সূত্র : দ্যা হিন্দু
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ