রবিবার ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি

নবীন নিউজ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪২ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে শহরের চাষাঢ়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে নগরীর প্রধান সড়কে অবস্থান নিয়ে দুপুর দেড়টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টা বিক্ষোভ করে ফতুল্লার নয়ামাটি এলাকার ইউরোটেক্স নীটওয়্যার লিমিটেড কারখানার পাঁচ শতাধিক শ্রমিক। এ সময় সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গণপরিবহনের যাত্রীরাসহ সাধারণ মানুষ।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম ও সদর থানা পুলিশ। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ দাবি পূরণের আশ্বাস দিলে দুপুর দেড়টায় অবরোধ তুলে নিয়ে রাস্তা থেকে সরে যান শ্রমিকরা।

শ্রমিকরা জানান, প্রায় ছয় হাজার শ্রমিক কর্মচারী কারখানাটিতে কর্মরত আছেন। মালিকপক্ষ যথাসময়ে বেতন ভাতা পরিশোধ না করায় গত কয়েকদিন ধরে কারখানার ভেতরে প্রতিবাদ জানিয়ে আসছেন শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, এতে ক্ষুব্ধ হয়ে মালিকপক্ষ ২৭ শ্রমিককে চাকরি থেকে বরখাস্তসহ গত ১১ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। একইসঙ্গে দুই শ্রমিককে পুলিশ গ্রেফতারও করেছে। অবিলম্বে ছাঁটাই হওয়া শ্রমিকদের চাকরিতে পুনর্বহালসহ তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান শ্রমিকরা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),শরীফুল ইসলাম বলেন, ‘মালিক-শ্রমিক উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। দুপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করেছি। পরে মালিকপক্ষ শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়াসহ মামলা তুলে নেয়ার আশ্বাস দেয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিয়েছে। এরপর থেকে সড়কে যান চলাচল শুরু হয়েছে।’

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন