নবীন নিউজ ডেস্ক ০২ অক্টোবার ২০২৪ ১০:৩০ এ.এম
সংগৃহীত ছবি
বকেয়া বেতনের দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় সড়ক আটকে বিক্ষোভ করছেন বার্ডস গ্রুপের চারটি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সকালে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর আগে, গত দুই দিন একই দাবিতে বিক্ষোভ করেছেন তারা।
শ্রমিকদের অভিযোগ, বার্ডস গ্রুপের চারটি কারখানা শ্রমিকদের পাওনাদি পরিশোধ না করে বন্ধের ঘোষণা দেয়। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর পাওনাদি পরিশোধের কথা থাকলেও শোধ না করায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
বাবু নামের এক শ্রমিক বলেন, গত ৩০ সেপ্টেম্বর আমাদের সমস্ত পাওনাদি পরিশোধ করার কথা ছিল। এর মধ্যে তারা নোটিশ টানিয়ে দিয়েছে, তিন মাস পর পাওনাদি পরিশোধ করা হবে। আমাদের সঙ্গে আলোচনা না করে কীভাবে মালিকপক্ষ এ ধরনের সিদ্ধান্ত নেয়?
তিনি আরও বলেন, হঠাৎ করে রানিং ফ্যাক্টরি লে-অফের নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হলো। এক বছর উপরে যাদের চাকরির বয়স তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু যাদের চাকরির বয়স এক বছরের কম, তাদের কি কোনো ক্ষতি হয়নি?
স্থানীয় সূত্রে জানা যায়, বার্ডস গ্রুপের চারটি কারখানা বাইপাইল বুড়ির বাজার এলাকায় অবস্থিত। গত ২৮ই আগস্ট কারখানাগুলো লে-অফ ঘোষণা করে। পরে শ্রমিকরা লে অফে থাকতে রাজি না হলে ১২৪ (ক) ধারায় বন্ধ ঘোষণা করা হয়।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, গতকাল থেকে বাইপাইলে একই অবস্থা। সড়কে যান চলাচল বন্ধ। কোনো বিকল্প ব্যবস্থা নেই। আমরা এ্যাকশনে গেলেও তো সমস্যা। কী করতে পারি?
ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শাহীনুর কবির বলেন, ৪৮ ঘণ্টা ধরে শ্রমিকরা সড়ক আটকে রেখেছে। এ কারণে ঢাকা থেকে যেসব গাড়ি উত্তরবঙ্গ ও খুলনার দিকে যায় সব রাস্তাই বন্ধ রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে চন্দ্রা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে। ধামরাই রোডেও যানজট, নবীনগর বাইপাইল বন্ধ। এই অঞ্চলের সব সড়কে স্থবিরতা নেমে এসেছে। এভাবে মূল সড়ক তারা বন্ধ রাখতে পারেন না। তাদের কাউন্সিলিং করা হয়েছে, কিন্তু তারা মানেনি।
তিনি আরও বলেন, আমরা সমাধানের অনেক চেষ্টা করেছি। মালিকের সঙ্গে কথা বলেছি। মালিক বলেছে, তার কাছে টাকা নাই। কারখানা বিক্রি করে টাকা দিবেন।
এ বিষয়ে জানতে বার্ডস গ্রুপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা